Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্রিন স্কুলের ধারণা নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প, মৌ সাক্ষর ১৩টি রাজ্যের

গ্রিন স্কুলের ধারণা নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প, মৌ সাক্ষর ১৩টি রাজ্যের

ভারতের ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্র শাসিত অঞ্চল শিক্ষা মন্ত্রকের সঙ্গে মৌ সাক্ষর করেছে। এরফলে ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্র শাসিত অঞ্চল প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার অধীনে আপগ্রেড করতে পারবে। এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় সমিতি এই বিষয়ে শিক্ষা মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

গ্রিন স্কুলের ধারণা নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প, মৌ সাক্ষর ১৩টি রাজ্যের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মন্ত্রক কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সমিতি ও১৩টি রাজ্য, তিনটি কেনদ্র শাসিত অঞ্চল প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার বিষয়ে মৌ সাক্ষর করেছে। বিরোধী শক্তি শাসিত একাধিক রাজ্য এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং স্টার কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গিয়েছে। অনেক রাজ্য ইতিমধ্যে মৌ সাক্ষর করেছে। খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি রাজ্য এই কর্মসূচির অধীনে নিজেদের নিয়ে আসবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় আধিকারিক জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, অসম, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, গুজরাত, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, রাজস্থান, উত্তরপ্রদেশ ইতিমধ্যে মৌ সাক্ষর করেছেন।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আধিকারিক জানিয়েছে, মৌ সাক্ষরের প্রথম ধাপে হল রাজ্যের প্রতিটি ব্লকে কম করে দুটো স্কুল আপগ্রেড করা হবে। তবে স্কুলগুলোকে চূড়ান্ত করতে রাজ্যগুলোকে আরও কয়েকটি পর্যায় পার করতে হবে। সারা দেশে ১৪,৫০০টি স্কুলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে। তবে সেক্ষেত্রে রাজ্যের সাহায্যের প্রয়োজন।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প রাজ্য, স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া সম্ভব নয় বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। নির্বাচিত বিদ্যালয়গুলোকে নতুন প্রযুক্তি ও বিভিন্ন সুবিধার সাহায্যে আরও শক্তিশালী করে তোলায় হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রাথমিক লক্ষ্য।

নির্বাচিত স্কুলগুলোতে জাতীয় শিক্ষা নীতির ওপর ভিত্তি করেই পড়ানো হবে। প্রয়োজন পড়লে নির্বাচিত স্কুলগুলো পার্শ্ববর্তী স্কুলগুলোকে সাহায্য করতে পারে। জানা গিয়েছে, নির্বাচিত স্কুলগুলোতে যেমন আধুনিক প্রযুক্তির সাহায্যে পড়ানো হবে, অন্যদিকে আবার নয়া পদ্ধতি পড়ুয়াদের পড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর স্কুল ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্পের জন্য ২৭,৩৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত স্কুলগুলোকে গ্রিন স্কুল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুলগুলিতে পরিবেশ বান্ধব পরিস্থিতি গড়ে তোলা হবে। একদিকে যেমন সৌর শক্তির ব্যবহার করা হবে। এছাড়া, এলইডি লাইট, পুষ্টিকর সবজির চাষ, প্লাস্টিক মুক্ত ও ফসল সংগ্রহের মতো অনুশীল অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও পড়ুয়াদের জলবায়ু পরিবর্তন, জল সংরক্ষণ নিয়ে সচেতন করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+