বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত ১৩
মহারাষ্ট্রের ধুলেতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত ২০ জন।
মহারাষ্ট্রের ধুলেতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঔরঙ্গাবাদ রুটের বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। ধুলের নিমগুল গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড গতিতে একটি ট্রাক সামনে থেকে এসে বাসটিকে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিস গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে গিয়ে ধাক্কা মারে। আবার বাসচালকও নিয়ন্ত্রণ হারাতে পারেন। দুর্ঘটনার তীব্রতা এতোটাই ছিল যে বাসটি একেবারে দুমর মুচড়ে গিয়েছে। বাসের চালক এবং ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিস। মৃত ১৩ জনের মধ্যে সকলের পরিচয় এখনও জানা যায়নি। অনেকই চেহারা অবস্থা ঠিক নেই সেকারণে তাঁদের শনাক্ত করা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications