সাত সকালে বড়সড় দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ১৩, আহত ২৫ এরও বেশি
সাত সকালে মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় আরও ২৫ জন আহত বলেও খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছেন পুলিশ আধিকারিকরা।

রায়গড়ের এসপি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে খাপোলি এলাকায়। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা।
অন্যদিকে ঘটনায় এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। আর সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বাসটি পুনে থেকে মুম্বই আসছিল। গোটা বাসেই যাত্রী ছিল। প্রায় ৩০ জনেরও বেশি যাত্রী ছিল বলে খবর। যখন এই ঘটনা ঘটে সেই সময়ে বাসে যাত্রীরা কিছুটা ঘুমের মধ্যেই ছিল বলে জানা গিয়েছে। বাসটি মুম্বই-পুনে ওল্ড হাইওয়ে দিয়ে আসছিল। মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই রাস্তার পাশে থাকা ২০০ ফুট গভীরে সেটি পড়ে যায়।
তবে বাসটির পারমিট সহ সইমস্ত কিছু পরীক্ষা করে দেখা হচ্ছে। এমনকি বাসটির চাকা এবং সমস্ত কিছু ঠিক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ উদ্ধারকাজে বাসে আটকে থাকা সমস্ত যাত্রীকেই উদ্ধার করা হয়েছে।
তবে ছড়িয়ে ছিটিয়ে কোনও দেহ পড়ে রয়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার পর ওই হাইওয়েতে তীব্র যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে আটকে রাখা হয় রাস্তা। যদিও ঘটনার কয়েক ঘন্টা পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। যানজটে আটকে থাকা গাড়িগুলিকে ধরে ধিরে ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।
Maharashtra| 7 people died & more than 25 injured after a bus fell into a ditch in Raigad's Khopoli area. Rescue operations underway: Raigad SP pic.twitter.com/kneqn5M4A5
— ANI (@ANI) April 15, 2023
তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকার মানুষের দাবি, সাতসকালে প্রবল আওয়াজ। সবাই ছুটে এসে দেখি একটি বাস পড়ে গিয়েছে গভীরে। স্থানীয় মানুষরা সবাই মিলে প্রথমে উদ্ধারকাজে হাত লাগান বলে জানিয়েছেন স্থানীয়রা।












Click it and Unblock the Notifications