Manipur News: মণিপুরে ১৩ জনের দেহ উদ্ধার হতেই সতর্ক প্রশাসন, কড়া নিরাপত্তা
Manipur News: নতুন করে অশান্ত মণিপুর! তেঙ্গনৌপাল (Tengnoupal) এলাকা থেকে ১৩ জনের দেহ উদ্ধার। ওই এলাকায় ব্যাপক গোলাগুলির খবর সামনে আসে। আর এরপরেই অভিযান চালায় অসম রাইফেলস। জোর তল্লাশি চালান আধিকারিকরা। আর সেই তল্লাশিতে ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনার পরেই গোটা মনিপুর (Manipur News) জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।গত কয়েকমাস ধরে অশান্ত ছিল উত্তর-পূর্বের এই রাজ্য। মেইতেই এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে রাজধানী ইস্মল সহ আশেপাশে এলাকায়।

যদিও ধীরে ধীরে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আর এরপরেই ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছিল। আর এর মধ্যেই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। ১৩ জনের দেহ উদ্ধার হতেই নড়েচড়ে বসেছে সে রাজ্যের (Manipur News) সরকার।
তবে তেঙ্গনৌপাল (Tengnoupal) এলাকায় তেমন বড় কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তাহলে কীভাবে এতগুলি দেহ সেখানে এল সেটাই ভাবাচ্ছে আধিকারিকদের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন, দেহের পাশ দিয়ে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। এমনকি সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলেই খবর।
অন্যদিকে আরেকটি সূত্রে খবর, উদ্ধার দেহগুলি স্থানীয় কোনও মানুষ নয়। বাইরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর সেই সংঘর্ষে নিহতদের দেহ কি ফেলে দিয়ে যাওয়া হয়েছে? সেটাও ভাবাচ্ছে আধিকারিকদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েচে।
বলে রাখা প্রয়োজন, দুই জনজাতির সংঘর্ষে মণিপুরে এখনও পর্যন্ত ১৮০ জনের মৃত্যু হয়েছে। বড় সংখ্যাই মেইতি জনজাতির মানুষের মৃত্যু হয়েছে। কুকি সম্প্রদায়েরও বহু মানুষের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই সতর্ক করা হয়েচে সে রাজ্যের পুলিশ-প্রশাসনকে। অন্যান্য এজেন্সিগুলিকে অ্যালার্ট করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications