মাটি খুঁড়তেই বেরল প্রাচীন স্বর্ণমুদ্রা, পুরাতাত্ত্বিকরা বলছেন গুরুত্বপূর্ণ খোঁজ
ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলায় একটি রাস্তার নির্মাণকাজ চলাকালীন দ্বাদশ শতকের যাদব বংশের স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে।
ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলায় রাস্তা তৈরি করার জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল দ্বাদশ শতকের পুরাতাত্তিক সামগ্রী। যার মধ্যে রয়েছে বেশ কিছু সোনার মুদ্রাও। শনিবার কোন্দাগাঁও-এর ডিসট্রিক্ট কালেক্টরের হাতে ওইসব সামগ্রী তুলে দেন স্থানীয় করকটি গ্রামের পঞ্চায়েত প্রধান। জেলার পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ সেগুলি নিরিক্ষা করে দেখছে।

ওই মুদ্রাগুলি পাওয়া গিয়েছিল গত ১০ জুলাই। করকটি ও বেদমা গ্রামের মাঝে রাস্তা তৈরির কাজ চলছিল। মাটি খুঁড়তে খুঁড়তে এক মহিলা শ্রমিক মাটির নিচে একটি পাত্র পান। সেটি খুলতেই মেলে ৫৭টি স্বর্ণমুদ্রা, ১ টি রৌপ্যমুদ্রা ও একটি সোনার কানের দুল। এরপরই খবর দেওয়া হয় গ্রামবাসীদের।
প্রাথমিক গবেষণার পর পুরাতাত্ত্বিকরা জানিয়েছেন সম্ভবত ১২ বা ১৩ শতকের মুদ্রা এগুলি। মুদ্রাগুলির গায়ে যে লিপি রয়েছে, তা যাদব রাজাদের সময়ে প্রচলি ছিল। যাদবদের রাজ্য ছিল বর্তমান বিদর্ভের কাছে। তবে দণ্ডকারণ্য অবধি তাদের সাম্রাজ্য ছড়িয়েছিল। বর্তমান ছত্তিশগড়ের বস্তার এলাকার ৭ টি জেলা এর মধ্যে পড়ে।












Click it and Unblock the Notifications