জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত হয়েই আইএসে যোগ দান ১২৭ জনের
ভারতে আইএস সন্দেহে ধৃত ১২৭ জনই জাকির নায়কের ভাষণে অনুপ্রাণিত। এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে এনআইএ।
ভারতে আইএস সন্দেহে ধৃত ১২৭ জনই জাকির নায়কের ভাষণে অনুপ্রাণিত। এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে এনআইএ। ডিরেক্টর ওয়াই সি মোদী সাংবাদিক বৈঠক করে সোমবার জানিয়েছেন, এরা সকলেই জাকির নায়কের বক্তব্যে অনুপ্রাণিত হয়েই আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল।

বাংলাদেশের জামাত-উল -মুজাহিদিন জঙ্গি সংগঠন কেরল, কর্নাটক এবং মহারাষ্ট্রে বিস্তার ঘটানোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন এনআইএর ডিরেক্টর।
জঙ্গি মতাদর্শে প্রভাবিত এবং উষ্কানি মূলক বক্তব্যের কারণেই দেশে নিষিদ্ধ করা হয়েছিল জাকির নায়ককে। তাঁকে গ্রেফতারের জন্য হন্যে হয়ে খুঁজছে ভারতের পুলিস। তাঁপ পিস টিভিকেই নিষিদ্ধ করা হয়েেছ। তারপরেই দুবাইয়ে গিয়ে আত্মগোপন করে ছিলেন জাকির নায়েক। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় পালিয়ে যান। সেখান দীর্ঘদিন থাকার পর উস্কানি মূলক বক্তব্যের অভিযোগে মালয়েশিয়া সরকারও তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা।
জাকির নায়েকের প্রকাশ্যে কোনও বক্তব্য পেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও সভা তিনি সেদেশ করতে পারবেন না বলে সরকারের তরফে জানানো হয়েছে। জাকির নায়েককে গ্রেফতার করা না হলেও তিনি সরকারের নজরে রয়েছেন। এদিকে ভারতের পক্ষ থেকে একাধিকবার জাকির নােয়ককে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়া সরকারকে।












Click it and Unblock the Notifications