২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মৃত ১২২, সংক্রামিতের সংখ্যা ৭৪,০০০ ছাড়াল
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১২২ জনের। আক্রান্ত হয়েছেন ৭৪ ২৮১ জন। যদিও সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১২২ জনের। আক্রান্ত হয়েছেন ৭৪ ২৮১ জন। যদিও সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অন্যান্য েদশের তুলনায় সেই সংখ্যা ভারতে অনেকটাই বেশি।

করোনায় মৃত্যু বাড়ছে
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২২ জনের মৃত্যু হয়েছে। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪১৫ জন। প্রতিদিন সেই সংখ্যা বাড়ছে। যদিও ভারতে মৃত্যুর হার অনেকটাই কম এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

করোনা সংক্রমণে বাড়ছে
করোনা ভাইরাসে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যাও। আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪ ২৮১ জন হয়ে গিয়েছে গোটা দেশে। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। অন্যদিকে দিল্লিকে সংক্রমণে ছাপিয়ে গিয়েছে তামিলনাড়ু। গুজরাতেও বেড়ে চলেছে সংক্রমণ। এদিকে আবার পশ্চিমবঙ্গে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। দেশে অষ্টম স্থানে চলে এসেছে পশ্চিমবঙ্গ।

মৃত্যুর হার কম
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দাবি করেছেন বিশ্বে অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যুর হার অনেকটাই কম। গোটা বিশ্বে প্রায় ২ লাখ ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। তারমধ্যে সর্বাধিক আমেরিকায়।

সেরে উঠছেন বেশি
একটাই আশার কথা শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা ভাইরাস আক্রান্তদের সেরে ওঠার সংখ্যাও বেশে। এখনও পর্যন্ত দেশে ২৪,৩৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন। ৩২.৮২ শতাংশ হরে করোনা থেকে সেরে উঠছেন রোগীরা।












Click it and Unblock the Notifications