নতুন বছরের কৃষকদের উপহার মোদী সরকারের, 'বঞ্চিত' পশ্চিমবঙ্গ

নতুন বছরের কৃষকদের উপহার মোদী সরকারের, 'বঞ্চিত' পশ্চিমবঙ্গ

নতুন বছরে কৃষকদের বড় উপহার দিচ্ছে মোদী সরকার। ২ জানুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় কোটি কোটি কৃষক এই সুবিধা পাবেন। সূত্রের খবর অনুযায়ী, ওইদিন কর্নাটকের টুমকুরে দেশের ছয় কোটি কৃষকের জন্য ১২ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন। জানা গিয়েছে, কৃষকরা ডিসেম্বর মাসে ২ হাজার টাকার কিস্তির টাকা এখনও পাননি। নতুন বছরে পুরো টাকাটা এক সঙ্গে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে উপকৃত হবেন ১৪ কোটি কৃষক

সব মিলিয়ে উপকৃত হবেন ১৪ কোটি কৃষক

এটি হবে এই আর্থিক বছরের শেষ কিস্তি। এই কিস্তিতে সাড়ে ছয় কোটি কৃষক উপকৃত হবেন। ইতিমধ্যে এইসব কৃষকের তথ্য তাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। সরকারের দাবি এই প্রকল্পে ১৪ কোটি কৃষক উপকৃত হবেন। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার ২৯ ডিসেম্বর পর্যন্ত ৯.২ কোটি কৃষকের তথ্য সংগ্রহ করেছে।

এই প্রকল্পে এখনও অন্তর্ভুক্ত হয়নি পশ্চিমবঙ্গ

এই প্রকল্পে এখনও অন্তর্ভুক্ত হয়নি পশ্চিমবঙ্গ

সূত্রের খবর অনুযায়ী, উত্তর প্রদেশের ২ কোটি ৪০ লক্ষ কৃষকের মধ্যে ২ কোটি কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এই প্রকল্পে এখনও অন্তর্ভুক্ত হয়নি পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের কৃষকদের সম্পর্কে তথ্য দিতে অস্বীকার করেছেন।

৬ হাজার কোটি কৃষকদের দিয়েছে কেন্দ্র

৬ হাজার কোটি কৃষকদের দিয়েছে কেন্দ্র

প্রকাশিত খবর অনুযায়ী, স্কিমটি চালু হওয়ার পর ২০১৯-এর ৩০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকার ৭.৬২ কোটি কৃষকের জন্য প্রথম কিস্তির ৩৫,৯৫৫.৬৬ কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও দ্বিতীয় কিস্তিতে ৬.৫ কোটি আর তৃতীয় কিস্তিতে ৩.৮৬ কোটি কৃষককে তাদের প্রাপ্য দেওয়া হয়েছে। ২০১৯ অর্থবর্ষে সরকার ৬ হাজার কোটি টাকা কৃষকদের দিয়েছে।

অন্তর্বর্তী বাজেটে ঘোষণা পীযূষ গোয়েলের

অন্তর্বর্তী বাজেটে ঘোষণা পীযূষ গোয়েলের

পীযূষ গোয়েল অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে অন্তবর্তী বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। লক্ষ্য ছিলে সারা দেশে ১২ কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাঁদের ২ হেক্টরের কম জমি আছে, তাঁদের ২০০০ টাকা করে বছরে তিন কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় মোদী সরকার ক্ষমতায় আসার পর সরকার সব কৃষকের জন্য এই প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+