উত্তরপ্রদেশে বাবা-মাকে গৃহবন্দী করে কিশোরীকে গণধর্ষণ, এখনও অধরা অভিযুক্তরা

লখনৌ, ২৮ সেপ্টেম্বর : ফের গণধর্ষণের শিকার হলেন এক কিশোরী। এবারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌতে। মঙ্গলবার ওই কিশোরীর বাড়িতে প্রায় ১২ জন দুষ্কৃতি হানা দেয়। মূল্যবান জিনিসপত্র চুরি করার পরে বাড়ির বাকি লোকেদের গৃহবন্দী করে কিশোরীর উপরে পাশবিক নির্যাতন চালায় ৫ দুষ্কৃতি।

কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে ওই কিশোরীর। পুলিশ সূত্রের খবর রিপোর্টে ধর্ষণের প্রমান পাওয়া গিয়েছে। নির্যাতিতা কিশোরী তার বয়ানে পুলিশ কে জানায়, ৫ জন দুষ্কৃতি তাকে জোর করে ধর্ষণ করে। বাবা-মা যাতে তাদের বাধা দিতে না পরে সেজন্য তাদের অন্য একটি ঘরে আটকে রেখেছিল দুষ্কৃতিরা।

উত্তরপ্রদেশে বাবা-মাকে গৃহবন্দী করে কিশোরীকে গণধর্ষণ, এখনও অধরা অভিযুক্তরা

এই ঘটনায় পুলিশ স্বতপ্রণোদিত হয়ে ধর্ষণ এবং চুরির মামলা রুজু করেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন এরমধ্যে বিগত কয়েক মাসে অনেকগুলি ধর্ষণের ঘটনা ঘটায় বিড়ম্বনায় পড়েছে অখিলেশ সরকার। সেখানের বিরোধী দলের নেতারা রাজ্যের আইন-শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলে সরকারকে কোণঠাসা করতে ময়দানে নেমে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+