ব্যর্থ মায়ের আর্ত আবেদন! জঙ্গিদের গুলিতে মৃত্যু কিশোরের
নঘন্টা আটক রাখার পর কাশ্মীরের বান্দিপোরায় কিশোরকে হত্যা করল জঙ্গিরা।
নঘন্টা আটক রাখার পর কাশ্মীরের বান্দিপোরায় কিশোরকে হত্যা করল জঙ্গিরা। যদিও এর পরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মারা যায় এইসব জঙ্গিরা। কিশোরের কাকাকেও বন্দি করেছিল জঙ্গিরা। তাঁকে বৃহস্পতিবার উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের কাছে বারবার লাউডস্পিকারের আবেদন জানানোর পরেও, তারা ওই কিশোরকে ছাড়তে রাজি হয়নি।

শুক্রবার সকাল পর্যন্ত সারিফা জান আশা করেছিলেন তার ১২ বছরের ছেলে আতিফ মীর মুক্তি পাবে। জীবিত অবস্থায় ফিরে আসবে। কিন্তু বিকেলে গুলি যুদ্ধ শেষ হওয়ার পর সব আশাও শেষ হয়ে যায়। উত্তর কাশ্মীরের হাজিন গ্রামে এই যুদ্ধ চলছিল।
জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপত্র বলেছেন, লস্কর-ই-তৈবার দুই জঙ্গি দুজনকে বন্দি করেছিল। এর মধ্যে আতিফকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। পরে দুই জঙ্গি মারা যায়।
জঙ্গিদের উপস্থিতির খবরে যখন নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলতে শুরু করে তখন পরিবারের সদস্যদের সঙ্গে এলাকা ছাড়ার চেষ্টা করেছিল আতিফ ও তার কাকা আব্দুল হামিদ। সেই সময় জঙ্গিরা দুজনকে অপহরণ করে।












Click it and Unblock the Notifications