বছরে কম দামে ১২ সিলিন্ডার? আজ সিদ্ধান্ত কেন্দ্রের

ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেওয়ার ক্ষেত্রে সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল ২০১২ সালের সেপ্টেম্বরে। তখন বছরে ৬টি গ্যাস সিলিন্ডার কম দামে সাধারণ মানুষকে দেওয়ার কথা বলা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে তা বাড়িয়ে করা হয় ৯টি। কিছুদিন আগে রাহুল গান্ধী বলেন, ১২টি সিলিন্ডার দেওয়া হোক কম দামে। তাঁর এই মন্তব্যের পর নড়েচড়ে বসে কেন্দ্র। তাই এই বৈঠকের সিদ্ধান্ত।
বীরাপ্পা মইলি জানান, এখনই রান্নার গ্যাসে ভর্তুকি বাবদ সরকারের খরচ হয় বছরে ৪৬ হাজার কোটি টাকা। সিলিন্ডারের সংখ্যা বেড়ে ১২ হলে অতিরিক্ত ৪ হাজার কোটির বোঝা চাপবে সরকারের ওপর। লোকসভা ভোটের কথা মাথায় রেখে সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications