কর্নাটকে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬! নয়ডায় আহত ১২ ছাত্র
নয়দায় ব্যস্ত রাস্তায় বেপরোয়া স্কুল বাস। ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যাওয়ায় ১২ ছাত্র আহত হয়। বাসটিতে প্রায় ৩০ জন ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে।
নয়দায় ব্যস্ত রাস্তায় বেপরোয়া স্কুল বাস। ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যাওয়ায় ১২ ছাত্র আহত হয়। বাসটিতে প্রায় ৩০ জন ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কর্নাটকে হুবলিতে বাস ও লরির সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬৩ নম্বর জাতীয় সড়কে।

নয়দায় স্কুল বাস দুর্ঘটনাগ্রস্ত
প্রায় ৩০ ছাত্রকে নিয়ে দিল্লি সংলগ্ন নয়দায় দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাস। নয়দার সেক্টর ১৬-তে দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি
রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় বলে জানা গিয়েছে।
|
গুরুতর আহত কন্ডাক্টর ও চালক
দুর্ঘটনায় ছাত্রদের বড় আঘাত না লাগলেও গুরুতর আহত হন বাসটির চালক ও কন্ডাক্টর। দুর্ঘটনায় বাসের সামনের অংশ পুরোপুরি দমড়ে-মুচড়ে যায়।
|
কর্নাটকের হুবলিতে দুর্ঘটনা
কর্নাটকের হুবলিতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। হুবলিতে ৬৩ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।












Click it and Unblock the Notifications