রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে ভোট নিয়ে আরজেডি প্রার্থীর সমর্থনে বাম-তৃণমূল একজোট!
রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে ভোট নিয়ে আরজেডি প্রার্থীর সমর্থনে বাম-তৃণমূল একজোট!
আর কয়েক মাসের মধ্যেই বিহারে নির্বাচন। সেখানে বিধানসভা ভোটের জোট ঘিরে একের পর এক সমীকর যখন উঠে আসছে, তখন রাজ্য়সভায় ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে আরজেডির পালে হাওয়া জোরালো। আরজেডির মনোজ ঝাকে এই নির্বাচনে জয়ী করতে কোমর বেঁধে নেমেছে বিরোধী শিবিরের ১২ টি দল।

তৃণমূল সহ ১২ টি দল একজোট
তৃণমূলের সঙ্গে বিজেপি বিরোধী ১২ টি দল একসঙ্গে রয়েছে। আর তাদের মুখ্য উদ্দেশ্য রাজ্যসভায় আরজেডির তরফে আসা ডেপুটি চেয়ারম্যান পদপ্রার্থী মনোজ ঝাকে জয়ী করা। এই মনোজ ঝায়ের সমর্থনে রয়েছে, তৃণমূল, কেরল কংগ্রেস, শিবসেনা, কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, সিপিএম, সিপিআইএম এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ।

জোট সঙ্গী বাড়ছে
কংগ্রেসের ডাকে লালু প্রসাদের আরজেডির পদপ্রার্থীকে জয়ী করতে তৃণমূল সহ এই দলগুলির সঙ্গে আসতে চাইছে সমাজবাদী পার্টিও। ফলে বিহার নির্বাচনের আগে গৌবলয় রাজনীতিতে এই জোট বার্তা একটি প্রাসঙ্গিক জায়গা দখল করবে বলে মনে করা হচ্ছে।

এনডিএ বনাম বিরোধী শিবির
এনডিএ জোট সঙ্গী জেডিইউ এর হরিবংশ সিংয়ের পর থেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদটি এপ্রিল থেকে খালি। এদিকে, সেই পদে বিজেপির জোট শরিক এনডিএর তরফে একজন জেডিইউ নেতাকে প্রার্থী করা হচ্ছে। যিনি আরজেডির ঝায়ের বিরুদ্ধে ময়দানে নামবেন। ফলে বিহার নির্বাচনের আগে রাজ্যসভার এই নির্বাচন একটি প্রাসঙ্গিক ইস্যু হয়ে যাচ্ছে।

জোট অঙ্ক ও রাজ্যসভার পরীক্ষা
এদিকে, দিন যত গড়চ্ছে ততই চড়ছে বিহার ভোটের পারদ। জোট নিয়ে শাসক-বিরোধী দুই শিবিরেই চলছে নিত্য নতুন তরজা। এমতাবস্থায় শনিবার আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অন্যদিকে, সোরেনের জেজেএম রাজ্যসভায় লালুর পার্টির সদস্যকে সমর্থন করায় গোটা পরিস্থিতির গাণিতিক সমীকরণ ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।












Click it and Unblock the Notifications