Chhattisgarh: ছত্তিসগড়ের গভীর জঙ্গলে গুলির লড়াই...দফায় দফায় কেঁপে উঠছে এলাকা, খতম ১২ মাওবাদী
Chhattisgarh: মাওবাদী (Mao) দমনে বড় সাফল্য বাহিনীর! খতম ১২ মাওবাদী (12 Naxals killed)। আরও কোনও দেহ উদ্ধার হয় কিনা তা নিশ্চিত হতে চলছে তল্লাশি। বৃহস্পতিবার ছত্তিসগড়ের বিজাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে সার্চ অপারেশন। এমনকি আকাশ পথেই গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
গভীর জঙ্গলে আর কোনও মাওবাদী লুকিয়ে আছে কিনা তাও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই সে রাজ্যের (Chhattisgarh) সর্বত্র অ্যালার্ট করা হয়েছে। বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মাওবাদীদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে বিশেষ বাহিনী।

সেই মতো আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ বিজাপুরের জঙ্গলে বিশেষ অভিযান শুরু করে বাহিনী। হঠাত করেই বাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় বাহিনীও।
দুপক্ষের গোলাগুলিতে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যা খবর, প্রায় সন্ধ্যা পর্যন্ত গভীর জঙ্গলে গোলাগুলির শব্দ শনা গিয়েছে। আর এরপরেই বাহিনীর উচ্চ পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, দুপক্ষের গোলাগুলিতে এখনও পর্যন্ত ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর কোনও দেহ পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে চলছে তল্লাশি।
Chhattisgarh | 12 naxals killed in an ongoing encounter in the south Bastar area: Police official
— ANI (@ANI) January 16, 2025
শীর্ষ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই অভিযানে বাহিনীর কোনও জওয়ানের ক্ষতি হয়নি। সবাই নিরাপদেই রয়েছেন। গত কয়েকদিন আগেই দান্তেয়াড়ায় ভয়াবহ মাওবাদী হামলার মুখে পড়ে বাহিনী। অভিযান সেরে ফেরার সময় সেনা কনভয় মাইন বিস্ফোরণ ঘটানো হয়। আর তাতে বেশ কয়েকজন জওয়ান শহিদ হন। আর এরপরেই কড়া ভাষায় মাওবাদী হামলার নিন্দা জানান। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, আগামী ২০২৬ সালের মধ্যে মাওবাদী বলে কিছু থাকবে না দেশে।
এরপরেই অভিযানের তেজ আরও বাড়িয়েছে বাহিনী। এখনও পর্যন্ত ছত্তিসগড়ের বিভিন্ন এনকাউন্টারে ২৬ জন মাওবাদীকে নিকেশ করেছে বাহিনী। অন্যদিকে গত ১২ জানুয়ারী, বিজাপুর জেলার মাদদেদ থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে এনকাউন্টারে দুই মহিলা সহ পাঁচজন মাওবাদীর মৃত্যু হয়। এখানেই শেষ নয়, বিশেষ অভিযানে গত বছর ২০০ রও বেশি মাওবাদীকে নিকেশ করে যৌথ বাহিনী। এর মধ্যেই ফের একবার মাওবাদী দমনে বড় সাফল্য পেল বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications