12 Naxals Killed In Encounter: বড় সাফল্য C-60 কমান্ডো বাহিনীর! বিশেষ অভিযানে নিকেশ ১২ মাওবাদী
12 Naxals Killed In Encounter: মাওবাদী দমনে বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের। দীর্ঘ গুলির লড়াই'য়ে ১২ মাওবাদীকে নিকেশ করল মহারাষ্ট্র পুলিশের C-60 কমান্ডো। মহারাষ্ট্র এবং ছত্তিসগড় সিদ্ধান্তে বিশেষ অভিযান চালানো হয়। আর তাতেই বড় সাফল্য বাহিনীর। তবে ঘটনায় দুই কমান্ডো আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
তাদের মুম্বই'য়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরেই সীমান্ত এলাকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। জানা যাচ্ছে, মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তের ভান্ডোলি গ্রামে মাওবাদী দমনে বিশেষ অভিযান শুরু করে মহারাষ্ট্র পুলিশ C-60 কমান্ডোরা। আজ বুধবার সকাল থেকে ১০ টা থেকে শুরু হয় এই অপারেশন (12 Naxals Killed In Encounter)।

যা প্রায় দীর্ঘ ছয় ঘণ্টা ধরে চলে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই ওই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শুরু হয়েছে বাহিনীর সার্চ অপারেশন। এখনও পর্যন্ত ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।
মৃতদের মধ্যে একজন ডিভিশনাল কমিটির সদস্য লক্ষ্মণ ওরফে বিশাল আত্রম আছে বলে জানা গিয়েছে। যিনি নিষিদ্ধ সংগঠন টিপগড় দালামের দায়িত্বে ছিলেন। ফলে লক্ষণের মৃত্যু বড়সড় সাফল্য হিসাবেই দেখছে পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বিপুল অস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে তিনটি AK-47, তিনটি এনসাস রাইফেল, কার্বাইন সহ একাধিক আধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। আর এই অস্ত্র কোথা থেকে মাওবাদীদের কাছে এল সেটাই ভাবাচ্ছে মহারাষ্ট্র পুলিশকে।
ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আজ বুধবার সকালে সীমান্ত এলাকায় মাওবাদীদের উপস্থিতির তথ্য আসে। এরপরেই গাদচিরোলি থেকে বিশেষ অভিযান শুরু হয়। সাতটি দলে ভাগ হয়ে চলে মাওবাদীদের উপর কার্যত হামলা। পাল্টা গুলি চালায় মাওবাদীরা। দু'পক্ষের গোলাগুলিতে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা।
মাওবাদী দমনে এই সাফল্যের (12 Naxals Killed In Encounter) পরেই মহারাষ্ট্র সরকারের তরফে বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, মাওবাদী কার্যকলাপ ঠেকাতে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত কয়েক মাসে একাধিক অভিযান চলে। তাতে বেশ কয়েকজন শীর্ষ মাও নেতার মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications