ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বলি ১২ ভারতীয়র প্রাণ, নিখোঁজ ১৬, তথ্য প্রকাশ্যে আনল বিদেশ মন্ত্রক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ২ বছরের বেশি সময় হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে সামিল হয়েছে ভারতীয়রাও। আর এবার সেই ভারতীয়দের ওপরই এল চরম বিপদ।
ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ান সেনাবাহিনীর দ্বারা নিয়োজিত কমপক্ষে ১৬ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত ১২ জন নিহত হয়েছে, বলে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান সংঘাতের সময় রাশিয়ান সামরিক বাহিনীতে নিয়োগ করা ভারতীয় নাগরিকের মৃত্যুর পরে এবং অপর একজন আহত হওয়ার পরে এই বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরে, ভারত দৃঢ়ভাবে মস্কোর কাছে বিষয়টি উত্থাপন করে এবং রাশিয়ান সেনাবাহিনী থেকে সমস্ত ভারতীয়দের দ্রুত ছাড়ার দাবি পুনর্ব্যক্ত করেছে দেশ।
শুক্রবার একটি প্রেস ব্রিফিং-এ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আজ অবধি, ১২৬ টি মামলা হয়েছে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরিরত ভারতীয় নাগরিকদের তরফে। এই ১২৬ টি মামলার মধ্যে, ৯৬ জন ভারতে ফিরে এসেছেন এবং রাশিয়ান সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদেরকে। তবে রাশিয়ান সেনাবাহিনীতে ১৮ জন ভারতীয় নাগরিক রয়ে গেছে এবং তাদের মধ্যে ১৬ জনের হদিশ পাওয়া যাচ্ছে না এবার"।
জয়সওয়াল বলেছেন যে, রাশিয়া ১৬ জন ভারতীয় নাগরিককে "নিখোঁজ" হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। তাই তাঁদের কাছে ভারতীয়দের দ্রুত মুক্তি এবং প্রত্যাবর্তনের আবেদন জানিয়েছে ভারত। অন্যদিকে কমপক্ষে ১২ ভারতীয় নাগরিক ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করতে গিয়ে নিহত হয়েছে। এদিন এমনটাও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।












Click it and Unblock the Notifications