Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Illegal Immigrants Deported: অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল পানামা, দিল্লিতে ১২ জনকে নিয়ে নামল বিমান

Illegal Immigrants Deported: আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে পানামা (Panama) ও কোস্টারিকাও (Costa Rica)। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পানামায় পাঠানো হয়েছিল অবৈধ অভিবাসীদের। সেখান থেকেই রবিবার সন্ধেয় ভারতে এসে পৌঁছল অবৈধ অভিবাসীদের বিমান। বিমানে চেপে এলেন মোট ১২ জন ভারতীয়।

রবিবার সন্ধেয় নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কিশ এয়ারলাইনসের বিমানে নামেন অবৈধ ভারতীয় অভিবাসীরা। পানামা থেকে ইস্তানবুল হয়ে নিউ দিল্লিতে পাঠানো হয়েছে তাদের। পানামা থেকে এই প্রথম অবৈধ ভারতীয় অভিবাসীদের পাঠানো হল। এর আগে দফায় দফায় আমেরিকা ২৯৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে পানামায় পাঠিয়ে দিয়েছে।

FLIGHT

এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক আমেরিকায় গিয়ে অবৈধভাবে বসবাস করছেন। এদের মধ্যে যে সমস্ত অভিবাসীরা বাড়ি ফেরত যেতে রাজি হননি বা সংশ্লিষ্ট দেশের সরকার তাদের গ্রহণ করেনি, সেই সমস্ত অভিবাসীদের পানামা, কোস্টারিকার মতো দেশগুলিতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিন ১২ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৪ জন পঞ্জাবের বাসিন্দা। এছাড়াও তিন জন হরিয়ানা ও বাকি তিন জন উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে এবারে অবৈধ অভিবাসীদের বিমান অমৃতসরে নয়, দেশের রাজধানীতে অবতরণ করল। অভিবাসীদের মধ্যে পঞ্জাবের ৪ জনের বিভিন্ন জেলায় বাড়ি।

তাদেরকে অপর আরেকটি বিমানে অমৃতসরে পাঠানো হয়। পানামায় আমেরিকা পাঠানো ২৯৯ জন অবৈধ অভিবাসীদের মধ্যে কতজন ভারতীয় ছিলেন তা যদিও সেই মুহূর্তে বুঝে ওঠা যায়নি। তিনটি বিমানে করে গত সপ্তাহেই আমেরিকা থেকে পানামায় আনা হয় তাঁদের।

পানামার প্রেসিডেন্ট জোশ রল মুলিনো এর আগে জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য আমেরিকার সঙ্গে সেই দেশগুলির সেতুবন্ধনের কাজ করবে পানামা। সেইমতো ভারতীয়দের ফেরত পাঠানো হল পানামা থেকে। যদিও বিদেশমন্ত্রক জানিয়েছে, পানামা থেকে আসা বিমানের যাত্রীদের যাচাই করে দেখা হবে যে তারা ভারতীয় কিনা।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তবেই অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া হবে। প্রসঙ্গত, মসনদে বসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিন দফায় ভারতে মোট ৩৩২ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। সূত্রের খবর, পানামার ২৯৯ জন অবৈধ অভিবাসীর মধ্যে ১৭১ জন দেশে ফেরার ব্যাপারে সম্মত হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+