উত্তরাখণ্ডের দুটি পৃথক দুর্ঘটনায় ১২ জনের মর্মান্তিক মৃত্যু
উত্তরাখণ্ডে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১২ জনের। তাঁদের মধ্যে ৭ জন ছাত্রছাত্রী। আহত হয়েেছন একাধিক।
উত্তরাখণ্ডে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১২ জনের। তাঁদের মধ্যে ৭ জন ছাত্রছাত্রী। আহত হয়েেছন একাধিক। মঙ্গলবার সকালে বদ্রীনাথ হাইওয়েতে লাম্বাগড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের উপর বোল্ডার পড়ে যায়। সেখানেই ৫ যাত্রীর মৃত্যু হয়েছে।

বাসের মধ্যে এখনও একাধিক যাত্রী আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিসের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
অন্যদিকে তেহরি গারোয়াল এলাকায় কাসাংসালিতে স্কুলবাস খাদে পড়ে গিয়ে ৭ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ জন পড়ুয়াকে নিয়ে বাসটি যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে। আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
বর্ষাকালে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে উত্তরাখণ্ডে। এরই মধ্যে আবহাওয়া দফতর বর্ষেণের পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি বাড়লে উদ্ধারকাজ ব্যহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications