ওড়িশার হীরাকুদ জলাধারে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ১১

ওড়িশার হীরাকুদ জলাধারে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ১১a
সম্বলপুর (ওড়িশা), ১০ ফেব্রুয়ারি : ওড়িশার সম্বলপুরের হীরাকুদ জলাধারে নৌকাডুবিতে ৫ মহিলা ও দুই শিশু সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। আরও ১১ জন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আধিকারিকসূত্রে খবর ওই নৌকায় মোট ১০০জন যাত্রী ছিলেন।

অয়িন্তপল্লির পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯০ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। বেসরকারি সূত্রের খবর, মহানদী থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভিএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহগুলি নিয়ে যাওয়া হয়েছে।

মাত্রাতিরিক্ত যাত্রীর কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে

ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ), দমকল, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যে নেমে পড়েন। রাতে ফ্ল্যাশ লাইটের সাহায্যে উদ্ধার কার্য হয় বলেও ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, সম্বলপুরের লায়ন'স ক্লাব থেকে একদল নৌকায় চেপে পিকনিকের জন্য হীরাকুদ জলাধারের অপর প্রান্ত গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মাত্রাতিরিক্ত যাত্রীর কারণেই নৌকাডুবি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অন্য নৌকায় আর একটি দল ফিরছিলেন। এই ঘটনার পর তারাই পুলিশে খবর দেন।

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এই ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার কথাও ঘোষণা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+