দিল্লিতে হাসপাতালে করোনা আক্রান্ত ১২, ওমিক্রন সংক্রমণের আশঙ্কা
দিল্লিতে হাসপাতালে করোনা আক্রান্ত ১২, ওমিক্রন সংক্রমণের আশঙ্কা
কর্নাটকে ঢুকে পড়েছে অমিক্রন। কিন্তু শুধু কি কর্নাটকে। আশঙ্কা করা হচ্ছে ভারতের একাধিক শহরে ঢুকে পড়েছে ওমিক্রন। আশঙ্কা করা হচ্ছে দিল্লির হাসপাতালে ওমিক্রন সংক্রিম হয়েছেন ১২ জন করোনা রোগী। ওদিকে আবার তামিলনাড়ুতেও এক ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও এই নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে আজই সংসদে বিবৃতি দেওয়ার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

কর্নাটকে ২ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মিলেছে। গতকালই বিবৃতি দিয়ে সেকথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কর্নাটকের মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেেছন এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ওই দুই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে আবার রাজস্থানে ৫ ব্যক্তির খোঁজ মিলেছে যাঁরা করোনা পজিটিভ এবং কর্নাটকের ওমিক্রন আক্রান্ত ১ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তার পরেই রাজস্থানের ৫ জনের সোয়াব সংগ্রহ করে জেনাম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার আবার দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে ১২ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট রয়েছে বলে অাশঙ্কা করা হচ্ছে। কিন্তু এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি। সূত্রের খবর গতকাল রাতে ৮ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকালে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সকলেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার সকালে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা উপসর্গ নিয়ে তাঁরা ব্রিটেন, ফ্রান্স এবং নেদারল্যান্ড থেকে এসেছেন। তাঁদের সকলের নমুনাই জেনম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
তামিলনাড়ুতে আবার ২ জন করোনা পজিটিভ ওমিক্রনে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তবে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এরকম কোনও সংক্রমণ এখনও রাজ্যে ছড়ায়নি। করোনা আক্রান্তদের মধ্যে একজন ব্রিটেন থেকে এবং দ্বিতীয় জন সিঙ্গাপুর থেকে এসেছেন বলে দাবি করা হয়েছে। তাঁদের ২ জনকেই তিরুচিরাপল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আইসোলেশনে রয়েছেন তাঁরা। তাঁদের নমুনা জেনাম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
এদিকে আগে থেকেই যে ১২টি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা মোদী সরকার করেছিল তার মধ্যে দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর ছিল। ওমিক্রন সংক্রমণ রুখতে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তাতে বলা হয়েছিল আরটি-পিসিআর পরীক্ষা ছাড়া যাত্রীরা কেউ বেরিয়ে আসতে পারবেন না বিমানবন্দর থেকে। সেই মত যাত্রীদের অপেক্ষার জন্য বন্দোবস্ত করতে বলা হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। কেন্দ্রের একাধিক নির্দেশিকার পর বিমান সংস্থাগুলি টিকিটের দাম বাড়িয়ে গিয়েছিল কয়েকগুন। তারপরেই ভারতে ঢুকে পড়ল ওমিক্রন ভ্যারিয়েন্ট।












Click it and Unblock the Notifications