Operation Kaveri: সুদান থেকে ভারতীয়দের উদ্ধারে 'বড় আপডেট'! মোদীর মন্ত্রীর টুইটে স্বস্তি

Operation Kaveri: সংঘাতে বিধ্বস্ত সুদান থেকে যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয়দের উদ্ধারের কাজ চলছে। আরও ২৯৭ জন ভারতীয়কে উদ্ধার করা সে দেশ থেকে। আজ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী V Muraleedharan।

সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে 'অপারেশন কাবেরি' শুরু করেছে ভারত। ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীকে ইতিমধ্যে ময়দানে নামানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর আরও একটি জাহাজেও চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১,১০০ ভারতীয়কে বিধ্বস্ত সুদান থেকে উদ্ধার করা হয়েছে। সৌদি আরবের জেড্ডাতে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

সুদান থেকে ভারতীয়দের উদ্ধারে বড় আপডেট!
Photo Credit: ছবি সৌ:পিটিআই

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন V Muraleedharan। যেখানে তিনি OperationKaveri-এ কথা উল্লেখ করে দ্রুত গতিতে উদ্ধার চলছে বলে জানিয়েছেন। ভারতীয় নৌবাহিনীর জাহাজে জেড্ডাতে আসা ২৯৭ জন ভারতীয়কে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সুদান থেকে ১১০০ জন ভারতীয়কে জেড্ডাতে নিয়ে আসা হয়েছে বলেও টুইটে জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী।

সুদানে সংঘাতের বেশ কয়েক দিন কেটে গিয়েছে। কিন্তু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক জায়গাতে পৌঁছেছে। ক্রমশ খারাপ হচ্ছে অবস্থা। এই অবস্থায় ভারতীয়দের নিরাপদে বের করে নিয়ে আসাটাই চ্যালেঞ্জ বলে মনে করছে বিদেশমন্ত্রক। বিদেশসচিব Vinay Kwatra সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সংঘাতের মধ্যে দিয়ে ভারতীয়দের উদ্ধারে একদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে অন্যদিকে সুদানের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ মন্ত্রকের তরফে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে যেভাবেই হোক ভারতীয়দের উদ্ধার করে নিরাপদ জায়গাতে নিয়ে আসাটাই লক্ষ্য বলেও জানিয়েছেন বিদেশ সচিব। জানা গিয়েছে, জেড্ডা থেকে দ্রুত ভারতীয়দের ভারতে নিয়ে আসার কাজ চলছে। সূত্রের খবর গোটা বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনিটারিং করছেন বলে খবর। ইতিমধ্যে সুদান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বলে রাখা প্রয়োজন, কার্যত সুদানের মাটিতে গৃহযুদ্ধ ইতিমধ্যে ব্যাপক আকার নিয়েছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে সংঘাত। কার্যত অগ্নির্গভ পরিস্থিতি একেবারে। সেনা এবং আধাসেনার মধ্যে সংঘাতেই ভয়ঙ্কর পরিস্থিতি সে দেশে। ইতিমধ্যে শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সুদানে। এই অবস্থায় সে দেশে বহু ভারতীয় আটকে রয়েছে। আর তাঁদের উদ্ধার করে ভারতে নিয়ে আসাটাই মোদী সরকারের কাছে বড় চ্যা;লেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে।

সুদান থেকে ভারতীয়দের উদ্ধারে বড় আপডেট!

যদিও এই অবস্থায় বিদেশীদের দেশছাড়া করতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতীতে রাজি হয়েছে দুই পক্ষই। এই সুযোগে সুদানে আটকে থাকা ভারতীয়দের সরিয়ে আনতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+