Amrit Bharat Train: ১১০টি গরীবের বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল! রাজধানীর থেকেও সস্তা টিকিট
Amrit Bharat Train: দেশের সাধারণ রেল যাত্রীদের বড় সিদ্ধান্ত মোদী সরকারের! আগামী তিন বছরের মধ্যে ১১০ টি অমৃত ভারত এক্সপ্রেস চালাবে মোদী সরকার। আর সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে ভারতীয় রেল। আর সেদিকে তাকিয়ে ২৪৬৬ টি কোচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রেল বোর্ড।
আর এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য তো বটেই, এমনকি গার্ড কিংবা লাগেজের জন্য ২৬৬ টি কোচ তৈরি করা হচ্ছে। বাকিগুলির মধ্যে আছে স্লিপার, জেনারেল কোচ এবং প্যান্ট্রি কার।

- Amrit Bharat Train:
রেল বোর্ডের তথ্য অনুসারে কাপুরথালা, রায়বেরেলি এবং চেন্নাই'য়ের রেল কোচ কারখানাগুলিতে ইতিমধ্যে কোচ উৎপাদনের জন্য টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। ২০২৪-২৫, ২৫-২৬ এবং ২৬-২৭ আর্থিক বছরের জন্য তা নির্ধারিত করে দেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে ১৭টি নতুন 'অমৃত ভারত' ট্রেন চালানোর টার্গেটও নেওয়া হয়েছে। আর এজন্য মোট ৩৮২টি কোচ তৈরি করা হবে বলেও জানা গিয়েছে।
- Amrit Bharat Train:
রেল বোর্ডের এক শীর্ষ আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে ১১০ টি অমৃত ভারত এক্সপ্রেস ভারতীয় রেল ট্র্যাকে ছুটবে। এর মধ্যে ১২১০ টি কোচ জেলারেল শ্রেণি এবং ৮৮০ টি স্লিপার হবে। অন্যদিকে বাকি ২৬৬ টি কোচ গার্ড, লাগেজ এবং প্রতিবন্ধীদের কথামাথায় রেখে তৈরি করা হবে বলে সাক্ষাৎকারে জানিয়ছেন ওই আধিকারিক।
এই প্রসঙ্গে তিনি আরও জানান, নতুন ডিজাইনের কোচে লাগেজ রাখার পাশাপাশি গার্ড ও প্রতিবন্ধীদের জন্য সিট-বার্থ থাকবে শুধু তাই নয়, সমস্ত অমৃত ভারতে প্যাট্রিকার (AC) থাকবে বলেও জানানো হয়েছে।
Amrit Bharat Train: বাড়বে যাত্রী ক্ষমতা
- ১১০ টি নতুন অমৃত ভারত ট্রেন চালানোর ক্ষেত্রে বছরে ভারতীয় রেলের যাত্রী ক্ষমতা বাড়বে ১২ কোটি। অতিরিক্ত প্রতি দিন ৩৩ হাজার যাত্রী সফর করতে পারবে।
- ২২ কোচের অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে ১২ স্লিপার, ৮ জেলারেন এবং দুটি গার্ড কোচ থাকে।
- ৮০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের ক্ষেত্রে অমৃত ভারত চালানো হচ্ছে। এক্ষেত্রে প্যান্ট্রি কারের ব্যবস্থা থাকছে। যাতে যাত্রীরা ফ্রেশ খাবার খেতে পারে।
- বন্দে ভারতের মতো সমস্ত আধুনিক সুবিধা আছে। তবে শুধু এসি নয়। ফলে টিকিটের দাম অনেক কম। অনেকেই এই ট্রেনকে 'গরীবের বন্দে ভারত'ও বলেন।
- গতির নিরিখে কোনও অংশেই বন্দে ভারত এক্সপ্রেসের থেকে কম নয়।












Click it and Unblock the Notifications