ফের রাজধানীর কাছে নাবালিকা ধর্ষণ, এবার মাদ্রাসায়, আটক এক নাবালক ও মৌলবী

এক ১১ বছরের নাবালিকাকে পূর্ব দিল্লির গাজিপুর থেকে গাজিয়াবাদের এক মাদ্রাসায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠলো এক নাবালকের বিরুদ্ধে।

ফের নাবালিকা ধর্ষণ ! পূর্ব দিল্লির গাজিপুরের এক ১১ বছরের নাবালিকাকে গাজিয়াবাদের এক মাদ্রাসায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সতেরো বছরের নাবালকের বিরুদ্ধে। ওই নাবালিকাকে মাদ্রাসায় আটকেও রাখা হয়েছিল। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ার পরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পাশাপাশি নাবালিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে মাদ্রাসা প্রধানকেও।

ফের রাজধানীর কাছে নাবালিকা ধর্ষণ, এবার মাদ্রাসায়, আটক এক নাবালক ও মৌলবী

ঘটনার সূত্রপাত গত শনিবারে। নাবালিকের বাবা জানিয়েছেন, ওইদিন বাজারে গিয়েছিল সে। তারপর থেকেই আর খোঁজ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। সেখানেই ওই নাবাকের সঙ্গে মেয়েটিকে যেতে দেখা যায়। এরপর মেয়েটির মোবাইল ট্র্যাক করে তারা পোঁছে যায় গাজিয়াবাদের ওই মাদ্রাসায়।

জানা গিয়েছে নাবালিকের পরিবার আগে গাজিয়াবাদেই থাকত এবং অভিযুক্ত ছেলেটিও তাদের পূর্বপরিচিত। পুলিশের অনুমান এই কারণেই ছেলেটির সঙ্গে যেতে দ্বিধা করেনি ওই নাবালিকা। গাজিয়াবাদের ওই মাদ্রাসায় ছেলেটি পড়াশোনা করে।

তবে নাবালিকার পরিবারের অভিযোগ, শুধু ওই ছেলেটিই নয়, মাদ্রাসার আরও অনেকেই এই জঘন্য কান্ডে জড়িত। তাঁদের দাবি মেয়েটিকে গনধর্ষণ করা হয়েছে। তাদের ও গাজিপুরের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার মৌলবীকেও আটক করেছে পুলিশ। তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভার দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+