১১ বছরের বালিকাকে গণধর্ষণ ঝাড়খণ্ডে, কাঠগড়ায় ৬ নাবালক

১১ বছরের বালিকাকে গণধর্ষণ ঝাড়খণ্ডে, কাঠগড়ায় ৬ নাবালক

ঝাড়খণ্ডে ১১ বছরের বালকাকে গণধর্ষণ করল ৬ নাবালক। এমনই নারকীয় ঘটনা ঘটেছে। ৬ নাবালকের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স ১০ বছর। আর সবচেয়ে বড় যে তার বয়স ১৫ বছর। ঘটনায় রীতিমত চমকে উঠেছে পুলিশও। ৬ নাবালককেই গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খণ্ডের খুন্তিতে ঘটেছে এই ঘটনা।

কাঠগড়ায় ৬ নাবালক

পুিলশ জানিয়েছেন বালিকা তার পরিবারের সঙ্গে পাশের গ্রামে একটি বিয়েবাড়িতে গিয়েছিল। বিয়েবাড়িতে নাচগানের অনুষ্ঠান চলাকালীনই বালিকার সঙ্গে বচসা বাধে অভিযুক্ত ৬ বালকের। তাদের আগে থেকেই চিনত নির্যাতিতা বািলকা। আরও দুই বান্ধবীর সঙ্গে মধ্যরাতে বাড়ি িফরছিল সে। তখনই অভিযুক্ত বালকের দল তার পথ আটকায় এবং নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। বালিকার দুই বান্ধবী সেখান থেকে কোনও মতে পালিয়ে এসে পরিবারের লোকেদের খবর দেয়। পরিবারের লোকেরা খোঁজ করতে বেরোলে তাঁদের দেখে পালিয়ে যায় অভিযুক্ত ৬ নাবালক।

কাঠগড়ায় ৬ নাবালক

বািলকার পরিবারের লোকেরা পুরো ঘটনা জানার পর থানায় অভিযোগ জানাতে ভয় পাচ্ছিল। সামাজিক লজ্জার এবং হয়রানির ভয়ে তাঁরা চুপ করে ছিলেন। শেষে ঘটনার ২ দিন পরে থানায় অভিযোগ জানায় পরিবার। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। সঙ্গে সঙ্গে অভিযুক্ত ৬ নাবালককে গ্রেফতার করে তাদের সংশোধনাগারে রাখা হয়েছে। এদিকে শনিবারই উত্তর প্রদেশের প্রয়াগরাজে ঘটেছে নারকীয় ঘটনা। সেখানে ধর্ষণে বাধা দেওয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ২ মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার করেছে পুলিশ। তাই নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছে প্রয়াগ রাজে।

পশ্চিমবঙ্গের হাঁসখালি, দেগঙ্গা, শান্তিনিকেতন সহ একাধিক জায়গায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। অধিকাংশ েক্ষত্রেই ধর্ষণের শিকার হচ্ছে বালিকারা। তাঁদের অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিেয়ছে। বিজেপি একদিকে যেমন রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে। অন্য দিকে আবার প্রয়াগরাজের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তৎপর টিএমসি। প্রয়াগরাজে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে টিএমসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+