অসুস্থ ভাইকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হেঁটে হাসপাতালে ১১ বছরের বালিকা
রাঁচি, ৮ সেপ্টেম্বর : ভাইকে চোখের সামনে অসুস্থ হতে দেখে কিছুতেই মেনে নিতে পারছিল না বছর ১১-র মালতি টুডু। কি করবে সেটাও ভেবে উঠতে পারছিল না। সেও তো ছোট। অথচ ভাইকে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়াও প্রয়োজন।
অগত্যা প্রায় অসাধ্য সাধন করল একরত্তি মেয়ে। ৭ বছরের অসুস্থ ভাইকে কাঁধে চাপিয়ে প্রায় ৮ কিলোমিটার হেঁটে গিয়ে হাসপাতালে ভর্তি করল মালতি।

এমন তাজ্জব করা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোড্ডায়। এতটা পথ হেঁটে ভাইকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে মালতি। ভাইবোনের এমন ভালোবাসা দেখে অবাক বনে গিয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা।
ঘটনাটি জানতে পেরে তাড়াতাড়ি মালতির ছোট ভাইকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঠিক কি হয়েছে মালতির ভাইয়ের তা এখনও জানা যায়নি। মালতির বাড়িতে কে কে রয়েছেন সেটাও আপাতত অজানা। তবে ভাইবোনের এমন সম্পর্ক চোখে জল এনে দিয়েছে সদর হাসপাতালের কর্মীদের চোখে।
উপজাতি অধ্যুসিত, মাওবাদী সমস্যায় জর্জরিত ঝাড়খণ্ডের এই এলাকায় স্বাস্থ্য পরিষেবার হাল একেবারেই তথৈবচ। যাতায়াতব্যবস্থা ও শিক্ষার হালও অত্যন্ত খারাপ।












Click it and Unblock the Notifications