বছরের প্রথম বার্ড ফ্লুয়ে মৃত্যু ভারতে, H5N1-র বলি ১১ বছরের বালক

বছরের প্রথম বার্ড ফ্লুয়ে মৃত্যু ভারতে, H5N1-র বলি ১১ বছরের বালক

দিল্লির এইমস হাসপাতালে বার্ড ফ্লুয়ে মৃত্যু হল ১১ বছরের এক বালকের। এই বছরে বার্ড ফ্লুয়ে প্রথম মৃত্যু। বালকের সংসর্গে আসা সকলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণের মধ্যে বার্ড ফ্লুয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। গত কয়েক দিন করোনা সংক্রমণের মধ্যে একাধিক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে ভারতে। তার মধ্যে অন্যতম জিকা ভাইরাসও।

বার্ড ফ্লু হানা ভারতে

বার্ড ফ্লু হানা ভারতে

ফের বার্ড ফ্লু সংক্রমণ শুরু হয়েছে ভারতে। জানুয়ারি মাসেই একাধিক রাজ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়াতে শুরু করে। কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশে একাধিক বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছিল। এমনকী মহারাষ্ট্রেও বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়ে। ইতিমধ্যেই এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, এবং কেরলের ভাইরাসের নমুনা পরীক্ষা করে এইচ ফাইভ এন এইট স্ট্রেনের সন্ধান মিলেছে। হিমাচল প্রদেশের নমুনায় এইচ৫ এনওয়ান ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে।

বার্ড ফ্লুয়ে মৃত্যু

বার্ড ফ্লুয়ে মৃত্যু

করোনা সংক্রমণের মধ্যেও বার্ড ফ্লুয়ে মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়িেয়ছে। দিল্লির এইমস হাসপাতালে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। তার পরেই তাঁর চিিকৎসার কাজে নিয়োজিত সকলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। মুম্বইের ভেটেনারি কলেজের অধ্যাপক ডাক্তার এএস রানাডে জানিয়েছেন, ভারতে বার্ড ফ্লুয়ের সংক্রমণ মারাত্মক হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে এর সংক্রমণের সম্ভাবনা বেশি কারণ এর আবহাওয়া।

৭০ ডিগ্রি তাপমাত্রায় মরে যায় এই ভাইরাস

৭০ ডিগ্রি তাপমাত্রায় মরে যায় এই ভাইরাস

গবেষকরা জানিয়েছেন ৭০ ডিগ্রি তাপমাত্রায় এই ভাইরাস মরে যায়। কাজেই ভারতে এই ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কম। কারণ ভারতে চিকেন এবং ডিম দুটোই ভাল করে ফুটিয়ে সিদ্ধ করে তারপর খাওয়ানো হয়। ডিম ফুটে সেদ্ধ হয় ১০০ ডিগ্রি তাপমাত্রায়। কাজেই ভারতে চিকেন এবং ডিম খেয়ে এই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম।

 সংক্রামক ভাইরাস

সংক্রামক ভাইরাস

করোনা ভাইরাসের মতোই সংক্রামক এই ভাইরাস। মূলত পাখির থেকেই ছড়ায়। কেবল মাত্র মুরগির থেকেই যে এই ভাইরাস ছড়াতে পারে এমন কোনও বিষয় নেই। একাধিক পরিযায়ী পাখি এমনকী কাক পায়রার থেকেই এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। করোনা মতোই জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট দেখা দেয় এই ভাইরাসের সংক্রমণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+