রেলের জিনিস চুরি করে একবছরে গ্রেফতার ১১ লক্ষ মানুষ, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
আরপিএফের কাছে ২০১৬ সাল বেশ কঠিন ছিল। গতবছরে মোট ১১ লক্ষ লোককে রেলের জিনিস চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ ধরা পড়েছে মহারাষ্ট্র থেকে।
ভারতীয় রেলে সবার সমান অধিকার রয়েছে। আর সেটা ভেবেই বোধহয়, রেলের জন্য ব্যবহৃত তামার তার, আয়রন বোল্ট, টাওয়েল, ওয়াশ বেসিন, চাদর কোনও কিছুই চুরির হাত থেকে বাদ যাচ্ছে না। চোরের দল সবেতেই হাতটান দিয়েছে।

আরপিএফের কাছে ২০১৬ সাল বেশ কঠিন ছিল। গতবছরে মোট ১১ লক্ষ লোককে রেলের জিনিস চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ ধরা পড়েছে মহারাষ্ট্র থেকে। সেরাজ্যে ২.২৩ লক্ষ মানুষ ও উত্তরপ্রদেশে ১.২২ লক্ষ মানুষ রেলের সামগ্রী চুরি করতে গিযে ধরা পড়েছে।
প্যানড্রোল ক্লিপ, ফিশপ্লেট, বোল্ট, ওভারহেড তার, রেল ট্র্যাক, বাথরুম ফিটিংস, টিউবলাইট, ফ্যান, তোয়ালে, চাদর চুরি করতে গিয়ে মানুষ ধরা পড়েছে।
মধ্যপ্রদেশে ৯৮. ৫৯৪ জন, তামিলনাড়ুতে ৮১. ৪০৮জন, গুজরাতে ৭৭,০৪৭জন রেলের সামগ্রী চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছে।
রেলের সামগ্রীর বাজার দর বেশ চড়া। ১ মিটার রেল ট্র্যাক বিক্রি করতে পারলে ১ হাজার টাকার মতো পাওয়া যায়। তবে ছিঁচকে চোরেরা, চাদর, বালিশ এমনকী বাথরুমের মগ চুরি করেও নিয়ে যায়। সেজন্য রেলের তরফে আরও সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রেল সূত্রে বলা হয়েছে। তবে চুরি তাতে কমবে কিনা তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications