কৃষি আইনের বর্ষপূর্তিতেই বড় প্রতিবাদ মিছিলের ডাক, দিল্লিতে আটক অকালি দলের ২ নেতা সহ ১১
কৃষি আইনের বর্ষপূর্তিতেই বড় প্রতিবাদ মিছিলের ডাক, দিল্লিতে আটক অকালি দলের ২ নেতা সহ ১১
ফের দিল্লির বুকে বড় আন্দোলনের ডাক দিয়ে আলোড়ন তুলল শিরোমণি অকালি দল (SAD) । এদিকে পূর্ব অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়ায় এবার শিরোমনি অকালি দলের দুই নেতা সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল (Sukhbir Singh Badal) এবং নেত্রী হরসিমরত কউরকে (Harsmirat Kaur)।

কালা দিবসেই রাস্তায় অকালি দল
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের আনা তিন কৃষি আইনের বর্ষপূর্তিতেও ফের নতুন করে প্রতিবাদে সামিল হয়েছে পাঞ্জাবের কৃষকরা। এদিকে ১৭ সেপ্টেম্বরকে "ব্ল্যাক ফ্রাইডে" হিসাবে ঘোষণা করা হয় অকালি দলের তরফে। ডাক দেওয়া হয় বিশাল প্রতিবাদ মিছিলের। এদিকে কৃষি আইনের বিরোধিতায় গত নভেম্বর থেকে দিল্লির তিন সীামান্তে আন্দোলন চালাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। সেই আইনেরই বর্ষপূর্তি ১৭ সেপ্টেম্বর।

আগাম প্রস্তুতি দিল্লি পুলিশের
এদিকে আগেই শোনা গিয়েছিল অকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল ও সাংসদ হরসিমরত কৌর বাদল। রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বার থেকে সংসদ ভবন অবধি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিকে মিছিল থেকে অশান্তির আশঙ্কায় আগেই প্রতিরোধমূল প্রস্তুতি নিতে শুরু করে দিল্লি পুলিশ। অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই দিল্লির প্রায় সমস্ত সীমান্তই(Delhi Border) ঘিরে ফেলা হয় ব্যারিকেড দিয়ে। ঘিরে ফেলা হয়ে রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বারও।

প্রশ্নের মুখে হরিয়ানা সরকার
এদিকে অকালি দলের আটক নেতাদের দিল্লির সংসদ মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। অকালি দলের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের রাস্তায় হাঁটালেও অহেতুক উত্তেজনার সৃষ্টি করে দিল্লি পুলিশ। কেন্দ্র সরকারের পাশাপাশি হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে দমনমূলক আচরণের অভিযোগ তোলা হয় অকালি প্রতিবাদীদের তরফে। এনকী পুলিশের বিরুদ্ধে গাড়ি ভাঙচূড়ের অভিযোগ করা হয়েছে।

থমকে যায় পরিবহন ব্যবস্থা
এদিকে মিছিল ঠেকাতে দিল্লি সীমান্তের পাশাপাশি শহরে জায়গায় জায়গায় ব্যারিকেড করে দেয় পুলিশ। যার জেরে দিল্লির এক বড়ো অংশে পরিবহন ব্যবস্থা থমকে যায়। চরমে ওঠে যাত্রী দুর্ভোগ। এদিকে সেই ব্যারিকেডের সামনেই স্লোগান দেওয়া শুরু অকালি দলের সমর্থকরা। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতির। অবশেষে গ্রেফতার করা হয় ৯ নেতাকে।












Click it and Unblock the Notifications