ধর্মীয় শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
ধর্মীয় শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
তামিলনাড়ুতে রথযাত্রার শোভাযাত্রায় মর্মান্তির দুর্ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ২ জন শিশু। তামিলনাড়ুর তাঞ্জিভুর জেলায় ঘটেছে এই মর্মান্তির দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে হাইটেনশন তারে রথের লাঠি আটকেই এই দুর্ঘটনা ঘটেছে।

তামিলনাড়ুর তাঞ্জাভুরে মর্মান্তির দুর্ঘটনা ঘটেছে ধর্মীয় শোভাযাত্রায়। মন্দিরের রথ যাত্রা বেরিয়েছিল। সেসময় রাতের অন্ধকারে রথের চূড়া হাইটেনশন তারে লেগে যায়। তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন ১১ জন। সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তারমধ্যে ২ শিশুও রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মর্মান্তিকর এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা তহবিেল থেকে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
গতকাল রাতে তাঞ্জাভুরের আইয়াপ্পা স্বামীর মন্দির থেকে রথযাত্রা বেরিয়েছিল। রথ টেনে নিয়ে যাচ্ছিলেন অসংখ্য মানুষ। ঠিক সেই সময় রথের চূড়া গিয়ে লাগে হাইটেনশন তারে। তারপরেই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় গোটা এলাকার।












Click it and Unblock the Notifications