সীমান্তে পাকিস্তানের হামলা অব্যাহত, ঘরছাড়া ১০ হাজার মানুষ

নয়াদিল্লি, ৬ জানুয়ারি: পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণে এখনও পর্যন্ত ঘরছাড়া ১০ হাজার মানুষ। মঙ্গলবার সকালেও একদফা গোলাবৃষ্টি করা হয় সীমান্তের ওপার থেকে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণরেখা (লাইন অফ কন্ট্রোল) বরাবর।

২০১৪ সালে ৫৫০ বার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। নতুন বছরের প্রথম ছ'দিনে তারা পাঁচবার হামলা চালিয়েছে। জম্মু-কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। গতকাল পাকিস্তানে ছোড়া মর্টারের আঘাতে মারা যান বিএসএফ কনস্টেবল দেবেন্দ্র কুমার। অন্তত তিনজন গ্রামবাসী জখম হন।

ককক

এদিকে, দিল্লির কর্তাদের নির্দেশ মেনে পাল্টা গোলাগুলি চালাচ্ছে বিএসএফ এবং সেনাবাহিনী। মেশিনগান, মর্টার ও ট্যাঙ্ক থেকে পাল্টা হামলা চালাচ্ছে ভারতীয় নিরাপত্তারক্ষীরা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর বলেছেন, আগে সরকারের জমানায় ভারত শুধু গোলাগুলি হজম করেছে। এ বার পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+