বাড়িতে শৌচাগার তৈরি করতে ছাগল বিক্রি করলেন ১০৫ বছর বয়সী বৃদ্ধা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : বাড়িতে শৌচাগার তৈরির জন্য ছাগল বিক্রি করে দিলেন ১০৫ বছর বয়সী বৃদ্ধা। প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের কথা শুনে অনুপ্রনিত হয়েই এই সিদ্ধান্ত নেন কুনওয়ার বাঈ। [রাখী বন্ধনে বোনকে শৌচাগার উপহার ভাইয়ের]

কুনওয়ার বাঈ বাড়িতে যে কটি ছাগল ছিল তা সব বিক্রি করে দিয়ে শৌচাগার নির্মাণের সিদ্ধান্ত নেন। এখানেই থেমে নেই এই বৃদ্ধা, গ্রামেরর বাকি মহিলাদেরও বাড়িতে শৌচাগার তৈরি করে ব্যবহার করার গুরুত্বও বোঝাতেই দিন কেটে যায় ১০৫ বছর বয়সী এই বৃদ্ধা।

বাড়িতে শৌচাগার তৈরি করতে ছাগল বিক্রি করলেন ১০৫ বছরের বৃদ্ধা

১৭ সেপ্টেম্বর দিল্লিতে 'স্বচ্ছ্বতা দিবস' অনুষ্ঠান মঞ্চে কুনওয়ার বাঈয়ের এই সিদ্ধান্তের জন্য প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সম্মনিত করবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয় কুনওয়ার বাঈকে স্বচ্ছ্ব ভারত অভিযানের অন্যতম মুখ হিসাবে ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় সফরের সময় কুনওয়ার বাঈয়ের প্রথম কথা জানতে পারেন। সেই সময়েই কুনওয়ার বাঈয়ের পা ছুঁয়ে আশীর্বাদও নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+