করোনা ভুলে পার্টি, বেঙ্গালুরুর আবাসনে একসঙ্গে কোভিডে আক্রান্ত ১০৩ জন

বেঙ্গালুরুর আবাসনে একসঙ্গে কোভিডে আক্রান্ত ১০৩ জন

বেঙ্গালুরুর এক আবাসনে মোট ১০৩ জন বাসিন্দা একই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বোম্মানাহালির এক আবাসনে সম্প্রতি একটি পার্টির আয়োজন করা হয়েছিল। তারপর থেকেই একে একে করোনা পজিটিভ ধরা পড়তে শুরু করে দেয়।

করোনা ভুলে পার্টি, বেঙ্গালুরুর আবাসনে একসঙ্গে কোভিডে আক্রান্ত ১০৩ জন


ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ নিশ্চিত করে জানিয়েছেন যে ১,০৫২ জন বাসিন্দার মধ্যে ১০৩ জন নিশ্চিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রসাদ বলেন, '‌আমরা ১,০৫২ জন বাসিন্দারই করোনা টেস্ট করিয়েছি। একজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং বাকিরা কোয়ারেন্টাইনে। আইসোলেট ও কোয়ারেন্টাইন সহ সতর্কতা বিধি আরোপ করা হয়েছে ওই আবাসনের মধ্যে।’ এই করোনা আক্রান্তদের মধ্যে নয়া প্রজাতির ভাইরাসে আক্রান্ত কিনা কেউ তা দেখার জন্য বিবিএমপি নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠিয়েছে। মঞ্জুনাথ প্রসাদ জানান যে ৯৬ শতাংশ বাসিন্দা যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের বয়স ৬০ বা ষাটোর্ধ্ব।

বিবিএমপির আধিকারিকরা জানিয়েছেন যে ৪ ফেব্রুয়ারি এসএনএন লেক আবাসনে পার্টি ছিল, যেখানে অধিকাংশ বাসিন্দারাই যোগ দিয়েছিলেন। মঞ্জুনাথ প্রসাদ বলেন, '‌আবাসনের পার্টিতে যোগ দেওয়া এক বা একাধিক রোগে আক্রান্ত, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ও শিশুদের স্বাস্থ্যের ওপর নজর রাখছি।’ বেশিরভাগ আক্রান্তই উপসর্গহীন এবং তাঁদের কোনও পূর্ব সফরের রেকর্ডও নেই। এই আবাসনটিকে কনটেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুরসভার পক্ষ থেকে খাবার ও দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান দেওয়া হবে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+