Coromandel Express accident: বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত! কটকে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী
Coromandel Express accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Accident) বাংলার শতাধিক মানুষের দেহ চিহ্নিত করা হয়েছে। আজ মঙ্গলবার কটকের হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের বাসিন্দাদের দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি চিকিৎসক এবং আধিকারিকদের সঙ্গেও কথাও বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৯৭ জন এখনও ওডিশার হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনায় ১০৩ জনের দেহ শনাক্ত হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একই সঙ্গে চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওডিশা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। এজন্যে নবীন পট্টনায়ক সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি চাই সত্য সামনে আসুক। এই সময় সত্যকে ধামাচাপা দেওয়া উচিৎ নয়। শুভবুদ্ধির উদয় হোক। সোমবারও একই ভাবে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, জ্ঞানেশ্বরী কান্ডের সময় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। ১২ বছরে কিছুই হয়নি। এমনকি সাইথিয়া এক্সপ্রেসের দুর্ঘটনার সিবিআই তদন্ত করলেও কিছু হয়নি বলেও মন্তব্য করেছিলেন।
Odisha | "So many people have died, the truth must come out," says West Bengal CM Mamata Banerjee on #BalasoreTrainTragedy pic.twitter.com/3kCXiLnm4F
— ANI (@ANI) June 6, 2023
যদিও আজ মঙ্গলবার সেই বিষয়টি না তুললেও সত্য সামনে আসা যে প্রয়োজন তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে কটকের হাসপাতালে চিকিৎসাধীন যে সমস্ত ব্যক্তি কিছুটা সুস্থ হয়েছে তাদের বাংলায় পাঠানোর আবেদন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে কটকের পাশাপাশি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গেও দেখা করতে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানেও কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নেন রোগীদের শারীরিক অবস্থার উপর। পাশাপাশি আজ মঙ্গলবার ভুবনেশ্বরের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করতে যান শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
#WATCH | "...We must work for the people. We must be with the people. We want that truth must come out. Truth must not be suppressed," says West Bengal CM and former Railways Minister Mamata Banerjee after meeting the injured of #BalasoreTrainAccident at SCB Medical College and… pic.twitter.com/MfjlfHMfEh
— ANI (@ANI) June 6, 2023












Click it and Unblock the Notifications