জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ডের ১০০ বছর! রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাহুলের শ্রদ্ধা
শনিবার জালিয়ানওয়ালাবাদ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্তি। এদিন সকাল থেকে অনেকেই ঘটনাস্থলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার জালিয়ানওয়ালাবাদ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্তি। এদিন সকাল থেকে অনেকেই ঘটনাস্থলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ১০০ বছর আগে ১৯১৯ সালের এই দিনটিতে ব্রিটিশ সেনা শান্তিপূর্ণ জমায়েত হওয়া হাজারো মানুষের ওপর গুলি চালায়। প্রায় ৫০ জন ব্রিটিশ সেনা ৪০০ মানুষকে গুলি করে হত্যা করেছিল।
১০০ বছর পরেও জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ডের স্থলে গুলির দাগ। এই সপ্তাহের শুরুতে ঘটনার নিন্দা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে। এই ঘটনা ব্রিটিশ ভারতের ওপর কলঙ্কজনক দাগ বলেও উল্লেখ করেছিলেন তিনি।
|
রাষ্ট্রপতির শ্রদ্ধা
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সভ্যতায় একটি দাগ। টুইটে মন্তব্য করেছেন রাষ্ট্রপিত রামনাথ কোবিন্দ।
|
'দেশবাসী ভুলবে না'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসী জালিয়ানওয়ালাবাগের কথা ভুলবে না। মৃতদের আন্দোলন অনুপ্রেরণা জোগায় বলেও মন্তব্য করেছেন তিনি।
|
রাহুল গান্ধীর শ্রদ্ধা
এদিন জালিয়ানওয়ালাবাগে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
|
ব্রিটিশ হাইকমিশনারের শ্রদ্ধা
ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্যার দোমিনিক অ্যাসকুইথ এদিন জালিয়ানওয়ালাবাগে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভিজিটর্স বুকে এসম্পর্কে মন্তব্যও করেন।












Click it and Unblock the Notifications