পাঞ্জাবে ১০০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ করে খুন !
পাতিয়ালা, ২৭ সেপ্টেম্বর : অর্ধনগ্ন অবস্থায় ১০০ বছর বয়সী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাঞ্জাবের পাতিয়ালায়। মৃত বৃদ্ধার পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে তাঁকে। [কেরলে ধর্ষণের শিকার ৯০ বছরের ক্যানসার আক্রান্ত বৃদ্ধা!]
বাড়ির কাছেই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশেরও অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে বৃদ্ধাকে। [ধর্ষিতা নাবালিকা, অভিযুক্ত ধর্ষক ২৩ সন্তানের বাবা]

পাতিয়ালা থানায় খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে ধর্ষণ করে খুনের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। [৩৬ জন নাবালিকাকে যৌন হেনস্থা করে অবশেষে গ্রেফতার]
মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিজের ঘরের বাইরে একটি চৌকিতে শুয়ে থাকতেন বৃদ্ধা। কোনও মাদকাসক্ত ব্যক্তি রাতের অন্ধকারে বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে। পাঞ্জাবে এই ধরনের অপরাধের ঘটনা বাড়তে থাকায় বার বার সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন আকালি দল এবং বিজেপি। মঙ্গলবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে এবিষয়ে কথা বলবেন বলে জানা গিয়েছে। [(ভিডিও) উলটপুরাণ: অটো চালককে 'ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!]












Click it and Unblock the Notifications