সীমান্তের কাছেই ঘাঁটি গেড়েছে ১০০ জঙ্গি, প্রধানমন্ত্রীকে জানালেন অজিত দোভাল
নয়াদিল্লি, ৫ অক্টোবর : সীমান্ত এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ক্যাবিনেট বৈঠক ডাকেন। বিশেষ সূত্রের খবর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকে প্রধানমন্ত্রীকে জানান ১০০ জন জঙ্গি সীমান্তের খুব কাছেই ঘাঁটি গেড়েছে। যে কোন মূহুর্তে এই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দারা এদিনের বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান বার বার সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে কারন তারা জঙ্গিদের প্রবেশের পথ তৈরি করে দিতে চাইছে। [পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের সম্পূর্ণ নিধনের জন্য ৬ মাস সময় চাইল সেনাবাহিনী]
সার্জিক্যাল অ্যাটাকের পরে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা ভারতে হামলা করার সুযোগর অপেক্ষায় রয়েছে বলে গোয়ান্দারা আগেই জানিয়েছিলেন। ভারতের নিপারত্তা সংস্থাগুলি এর মধ্যেই খবর পেয়েছে সীমান্তে প্রায় ১০০ জন জঙ্গি সশস্ত্র অবস্থাতে ঘাঁটি গেড়ে রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে পাক সেনাদের মদতেই এই জঙ্গিরা গা ডাকা দিয়ে রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। [সীমান্তে জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে আমাদের সৈন্যরা : রাজনাথ সিং]

এদিনের ক্যবিনেট কমিটির বৈঠকে সেনাবাহিনীর এবং নিরাপত্তা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সৈন্যদের প্রত্যক্ষ মদতে যে সব জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে তারা সীমান্তের খুব কাছাকাছিই রয়েছে বলে অভিমত গোয়েন্দাদের। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]
উল্লেখ্য ভারতের পক্ষ থেকে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অ্যাটাক চালানোর পরেও পাকিস্তান একাধিক বার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর মধ্যেই বারামুল্লা, আখনুর, সহ অন্যান্য জায়গায় সেনা ক্যাম্প লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই সব কিছু বিষয় নিয়েই আজ ক্যাবিনেটের বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। [সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা !]
জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পরে গোয়ান্দাসূত্রে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। যে কোন ভাবে জঙ্গি অনুপ্রবেশ আটকাতে ও জঙ্গি হামলার জবাব দিতে সেনা জওয়ানদের সতর্ক এবং প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications