দিল্লির ১০০ স্কুলে বোমা হুমকি নিছক প্রতারণা? অনুমান পুলিশের
রাজধানী দিল্লিতে এবার বোমাতঙ্ক। ইমেল করে এই বোমার কথা বলা হয়েছে। লক্ষ্য শহরের নামী - দামী স্কুল৷ কমপক্ষে একশোটি স্কুলে এই বোমাতঙ্ক ছড়ায়। খানাতল্লাশি রাজধানীতে। তবে এটি নিছক প্রতারণা। এমনই দাবি করছে দিল্লি পুলিশ।
দেশে লোকসভা ভোট চলছে৷ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ। আগামী শনিবার তৃতীয় দফার ভোট আছে। তারই মধ্যে এবার দিল্লিতে বোমাতঙ্ক। যে সে জায়গায় নয়। রাজধানীর একশোটি স্কুলে এই বোমাতঙ্ক দেখা গিয়েছে।

বুধবার নির্দিষ্ট সময়ে স্কুলের কাজকর্ম শুরু হয়েছিল। তারপরই একটি করে মেইল আসে। স্কুল কর্তৃপক্ষ ইমেল খুলতেই চোখ ছানাবড়া। নিমেষে পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়। স্কুলগুলিকে ছুটি ঘোষণা করা হয়৷ পড়ুয়াদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পাঠানো হয়েছে।
দিল্লি পুলিশ ওইসব স্কুলে তদন্ত আসে৷ এই খবর লেখ পর্যন্ত তন্নতন্ন করে তল্লাশি চলে। তবে তখনও সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি বলে প্রাথমিক খবর। দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া সংবাদ মাধ্যমে বলেছেন, "যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সেখানে আমরা সমস্ত উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। আমি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। কারণ সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।"
নিছক মজার জন্যও এমন হুমকি ইমেল করা হতে পারে। এই কথাও মনে করছেন এক পুলিশ আধিকারিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও বলেছে, হুমকিগুলি প্রতারণা বলে মনে হচ্ছে। আতঙ্কিত হওয়ার দরকার নেই। এটি প্রতারণামূলক কল বলে মনে হচ্ছে। দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।" সরকার বিবৃতি প্রকাশ করেছে।
" দিল্লি পুলিশ ইমেলগুলির উৎস খুঁজে পেয়েছে। আমি দিল্লির নাগরিকদের আশ্বস্ত করছি। পুলিশ সতর্ক রয়েছে। কঠোর ব্যবস্থা নেবে।" জাতীয় রাজধানীর লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বলেছেন এই বার্তা দিয়েছেন।
চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে আজ সকালে হুমকি আসে। এরপর একে একে অন্যান্য স্কুলেও এই হুমকি ইমেল পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে একই বয়ানের ইমেল প্রত্যেকটি স্কুলে গিয়েছে। কোনও ব্যক্তি নয়। কোনও সংস্থা এই কাজের সঙ্গে জড়িত। এমন অনুমান হচ্ছে পুলিশের। একটি আইপি ঠিকানা পাওয়া গিয়েছে, সেটি বিদেশের। সার্ভারও বাইরের। ইমেল সার্ভারে ব্যবহৃত ভাষাটি রাশিয়ান বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা জড়িত থাকতে পারে। ইন্টারপোলকেও এই বিষয়ে জানানো হয়েছে।
দিল্লি পুলিশ প্রাথমিকভাবে তল্লাশি অভিযান শেষ করেছে। দিল্লি ক্রাইম ব্রাঞ্চও তল্লাশিতে নামে। দিল্লি ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত স্কুলে বোমা সম্পর্কে প্রায় একশোটি কল পেয়েছে।












Click it and Unblock the Notifications