একশো শতাংশ প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজ নেওয়া সম্পন্ন, দেশের মধ্যে প্রথম নজির গড়ল এ রাজ্য

একশো শতাংশ প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজ নেওয়া সম্পন্ন, দেশের মধ্যে প্রথম নজির গড়ল এ রাজ্য

দেশে তৃতীয় করোনা ওয়েভের আশঙ্কার মাঝেই হিমাচল প্রদেশ করোনা যুদ্ধে দারুণ সাফল্য দেখালো। এ রাজ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ একশো শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডঃ রাজীব সৈজল শনিবার জানিয়েছেন যে হিমাচল প্রদেশ দেশের মধ্যে প্রথম রাজ্য যারা ১৮ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর একশো শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করেছে।

প্রথম ডোজ নেওয়া সম্পন্ন একশো শতাংশের

প্রথম ডোজ নেওয়া সম্পন্ন একশো শতাংশের

ডঃ সৈজল বলেন, '‌এ রাজ্যে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ একশো শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকলের দ্বিতীয় ডোজ়ের টিকাকরণও সম্পূর্ণ করার লক্ষ্য়মাত্রা স্থির করা হয়েছে।' তিনি আরও বলেন, '‌কোভিড-১৯ পরিচালনার জন্য প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। এর পাশাপাশি রাজ্যে যেভাবে টিকাকরণ চলছে তারও সাধুবাদ জানান তিনি। টিকাকরণের শুরু থেকেই এই রাজ্য সঠিক পথে চলেছে।'‌ প্রসঙ্গত, টিকাকরণে কেরল এগিয়ে থাকলেও দক্ষিণের এই রাজ্যকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে হিমাচল।

বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠান

বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠান

স্বাস্থ্য মন্ত্রী এও জানিয়েছেন যে রাজ্য একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্যকর্মী ও টিকাপ্রাপকদের সঙ্গে কথা বলবেন। স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারি হিসাবে সকলেই টিকা পেয়ে গেলেও রাজ্যের কোনও বাসিন্দা করোনা টিকা নেওয়া থেকে বাদ পড়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে এবং তাদেরও টিকা দেওয়ার ব্য়বস্থা করা হবে।

হিমাচলে করোনায় আক্রান্ত

হিমাচলে করোনায় আক্রান্ত

হিমাচল প্রদেশে শনিবার নতুন করে ২০৯ জন আক্রান্ত হয়েছেন এবং এই নিয়ে এ রাজ্যে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,১৩,১২২ জন। এদিন করোনায় ৬ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৫৭৫। সাম্প্রতিক মৃত্যুর মধ্যে চম্বা থেকে ২ জন ও একজন করে কাঙ্গরা, হামিরপুর, মান্ডি ও সিমলা থেকে মারা গিয়েছে।

 দেশের পরিস্থিতি

দেশের পরিস্থিতি

প্রসঙ্গত, দেশে ফের একবার করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন ৪০ হাজার পার করছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ২ লক্ষের কাছাকাছি চলে গিয়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এই পরিস্থিতিতে টিকাকরণ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করাই করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ। কেন্দ্রের তরফে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৬৩ কোটির বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। সম্প্রতি ১ দিনে ১ কোটির বেশি করোনা টিকা প্রয়োগ করে নতুন রেকর্ড স্থাপন করেছে ভারত। এই সাফল্যে যারপরনাই খুশি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তা ব্যক্ত করেছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+