Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন, এই সঙ্কট কতটা প্রভাবিত করল ভারতকে?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন, এই সঙ্কট কতটা প্রভাবিত করল ভারতকে?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিন মাসেরও বেশি সময় পেরিয়েছে। এখনও যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেনি ইউক্রেন! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই কড়া নিরপেক্ষতা বজায় রেখেছে ভারত৷ পাশাপাশি বারবার শন্তি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছে নয়া দিল্লি৷ তবে এরপরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেনি দিল্লি!

ভারতে বিদেশি বিনিয়োগ কমেছে!

ভারতে বিদেশি বিনিয়োগ কমেছে!

যুদ্ধের ফলে সারা বিশ্বের বড় অংশ আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে! ভারতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) রুপির মার্কেটে বিনিয়োগ কমাচ্ছে৷ বিভিন্ন কারণে এফপিআই বিনিয়োগকারীরা ভরসা হারাচ্ছে ভারতের বাজারে!৷ ভারত সহ সমস্ত উদীয়মান বাজার থেকে অর্থ প্রত্যাহার করার পিছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি জনিত আর্থিক সংকীর্ণতা, যার একটি কারণ অবশ্যই যুদ্ধ! আইএমএফ অনুসারে, রুপির প্রায় চার শতাংশ অবমূল্যায়ন হয়েছে, যা ২৪ ফেব্রুয়ারী ডলার সাপেক্ষে ৭৫.৩ থেকে ৩১ মে ৭৭.৭ এ নেমে দাঁড়িয়েছে৷ দুর্বল রুপিও বিদেশি বিনিয়োগ আমদানিতে চাপ সৃষ্টি করেছে! বিশেষ করে তেল আমদানিতে যথেষ্ট প্রভাব পড়েছে!

উন্নয়নশীল দেশগুলিতে যুদ্ধের প্রভাব বেশি নেতিবাচক!

উন্নয়নশীল দেশগুলিতে যুদ্ধের প্রভাব বেশি নেতিবাচক!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ এখন ভারত এবং সারা বিশ্বের সাধারণ মানুষকে স্পর্শ করছে৷ রাষ্ট্রসংঘের মতে ইউক্রেনের যুদ্ধ, ইতিমধ্যেই কোভিড-১৯ এবং জলবায়ু পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতিতে আরও চাপ তৈরি করে উদ্বেগজনক ক্যাসকেডিং প্রভাব ফেলেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে এই যুদ্ধের প্রভাব অনেকটাই বেশি! ভারতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার এপ্রিল ২০২২-এ বেড়ে ৭.৮ শতাংশে পৌঁছেছে৷ এই হার মে ২০১৪ থেকে সর্বোচ্চ, কারণ খাদ্য মূল্যস্ফীতি টানা সাত মাসে ৮.৪ শতাংশে বেড়েছে৷ ৩১ মে বনস্পতি তেলের দাম গত বছরের একই দিনের তুলনায় ২৬.৬ শতাংশ বেশি৷ গম ১৪.৩ শতাংশ এবং সরিষার তেল এবং চিনি আগের বছরের একই দিনের তুলনায় ৫.১ এবং ৪.১ শতাংশ বেশি ছিল।।

খাদ্য সঙ্কটে পড়তে চলছে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ!

খাদ্য সঙ্কটে পড়তে চলছে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ!

যদিও কেবল ভারতেই নয় যেখানে খাদ্যের দাম এবং সরবরাহ চাপের মধ্যে রয়েছে। ভারত ছাড়াও প্রায় ৪৫টি দেশ গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার দিকে তাকিয়ে রয়েছে। ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের গমের সরবরাহ কমিয়ে দিয়েছে৷ যার কারণে আন্তর্জাতিক বাজারে গমের দাম অনেকটাই বেড়েছে৷ বিশ্বব্যাপী খাদ্যের আরও সংকটের আশঙ্কার মধ্যে খাদ্য রপ্তানির অনুমতি চেয়ে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরগুলি খোলার আহ্বান জানানো হয়েছে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+