মোদী সরকার ২.০-এর ১০০ দিনের কাজ শুধু ট্রেলার, পুরো ফিল্ম এখনও বাকি : প্রধানমন্ত্রী

একাধিক মঞ্চে দাঁড়িয়ে সদর্পে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ১০০ দিনের মাথায় তাঁরা কোন কোন কাজ করেছেন। প্রসঙ্গত, মোদী সরকারের ৭০ দিনের মাথাতেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ

একাধিক মঞ্চে দাঁড়িয়ে সদর্পে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ১০০ দিনের মাথায় তাঁরা কোন কোন কাজ করেছেন। প্রসঙ্গত, মোদী সরকারের ৭০ দিনের মাথাতেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ, তিন তালাক বিলের মতো বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই সমস্ত ঘটনাকে আপাতত ফিল্মের 'ট্রেলার' বলে ব্যাখ্যা করেছেন মোদী।

রাঁচিতে মোদীর হুঙ্কার

রাঁচিতে মোদীর হুঙ্কার

এদিন রাঁচিতে এক সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দৃপ্তকণ্ঠে জানান, ' ১০০ দিনে মোদী সরকার যা কাজ করেছে তা কেবলমাত্র ট্রেলার। পুরো মুভি এখনও বাকি আছে। যাঁরা এতদিন নিজেদের আইনের উর্ধ্বে বলে মনে করতেন, তাঁরা এখন জামিন চাইছেন। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি , সেই কাজই করছি। ..'

১০০ দিনের কাজের খতিয়ান

১০০ দিনের কাজের খতিয়ান

মোদী এদিন ফের একবার জানিয়ে দেন, মোদী ২.০ সরকার গদিতে আসতেই কিভাবে মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় কাজ করেছে। জম্মু ও কাশ্মীরে উন্নয়নের জন্য কিভাবে কাজ করেছে তাঁর সরকার। আর যাঁরা মানুষের অর্থ নিয়ে জালিয়াতি করেছেন তাঁরা আপাতত জেলে গিয়েছেন মোদী সরকারের দৌলতে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

একলব্য মডেলের উদ্বোধনে মোদী

একলব্য মডেলের উদ্বোধনে মোদী

এদিন, ঝাড়খণ্ডের রাঁচিতে একলব্য মডেলে ৪৬২ টি স্কুল ও চাষিদের জন্য পেনশন স্কিমের উদ্বোধনের পর নিজের সরকারের একাধিক প্রসঙ্গ তুলে ধরেন। এছাড়াও সাহেবগঞ্জ এলাকায় একটি মাল্টি মডেল টার্মিনালের উদ্বোধন করেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+