১০০ দিন যথেষ্ট নয়, আরও সময় দিন মোদীজিকে, বললেন সল্লু

সলমন খানের মতে, "১০০ দিন কিছুই নয়। আমাদের উচিত নরেন্দ্র মোদীজিকে আরও সময় দেওয়া। দিনরাত এক করে তিনি নিজের টিম নিয়ে খাটছেন। আজকাল তো নিজে থেকে কেউ কাঁধে দায়িত্বই নিতে চায় না। যাঁরা ওঁর সমালোচনা করছেন, তাঁদের আমি চ্যালেঞ্জ করছি, দেশ চালানো তো দূর অস্ত, নিজের হাউসিং সোসাইটির চেয়ারম্যান পদে বসেই দেখুন না! বুঝবেন কত প্রতিকূলতা, সমস্যার মুখে পড়তে হয়। আমরা নিজেদের সংসারটাই তো ঠিক মতো চালাতে পারি না। সেখানে দেশ চালানো চাট্টিখানি কথা নয়।"
নরেন্দ্র মোদী সত্য়িই সিংহহৃদয় মানুষ, এই দাবি করে সল্লু ভাই বলেছেন, "দেখুন, পাকিস্তান আমাদের শত্রু। তাও বন্যায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে সহায়তার প্রস্তাব দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। কেউ তো ওঁকে জবরদস্তি করেনি। আসলে উনি মানুষটাই এমন।"
সম্প্রতি জাপানে গিয়ে প্রধানমন্ত্রী ঢাক বাজিয়েছেন, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন 'দাবাং'-এর নায়ক। তিনি বলেছেন, "ওঁকে টিভিতে ঢাক বাজাতে দেখেছি। খুবই ভালো বাজান।"












Click it and Unblock the Notifications