৩ মাসে ১০০ কোটি টিকা উৎপাদনে জোর, ফের জোরকদমে শুরু হবে রফতানি! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
৩ মাসে ১০০ কোটি টিকা উৎপাদনে জোর, ফের জোরকদমে শুরু হবে রফতানি! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
করোনা টিকারণে রোজই নিত্যনতুন রেকর্ড গড়ে গোটা বিশ্বকেই চমকে দিচ্ছে ভারত। এমনকী দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দৈনিক টিকাকরণের গণ্ডি ছাড়ায় ২ কোটির গণ্ডি। ইতিমধ্যেই গোটা দেশে মোট ৮০ কোটির কাছাকাছি টিকা ডোজ দেওয়া হয়ে গিয়েছে। এবার তারই মাঝে বড় ঘোষণা করতে দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এমনকী টিকার রফতানি নিয়েও করলেন বড় ঘোষণা।

আশার কথা শোনাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রী
এদিকে করোনা দ্বিতীয় ঢেউ চলাকালীন ময়ে লাগামছাড়া করোনাভাইরাস সংক্রমণের মুখে পড়েছিল গোটা দেশ। তৈরি হয়েছিল টিকা সঙ্কট। আর তারজেরেই টিকা রফতানি স্থগিত রাখা হয়েছিল দীর্ঘদিন। এখন পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় আবারও বিদেশে করোনা ভ্যাকসিন পাঠাতে চলেছে ভারত। এদিকে ভারত, আমেদেরিকার মতো বড় টিকা প্রস্তুতকারক দেশগুলি এতদিন কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে টিকা রফতানি করত।

দেখা যাচ্ছে নয়া আশার আলো
এদিকে প্রধানত নিম্ন এবং মধ্য আয়-বিশিষ্ট দেশগুলিকে করোনার টিকা প্রদানের জন্য সেই কোভ্যাক্স গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যার মাধ্যমে টিকা পাঠানো হত মূলত দরিদ্র দেশগুলিতে। কিন্তু ভারতে করোনার বাড়বাড়ন্তের জেরে সেই কাজ অনেকটাই ধাক্কা খায়। প্রায় ছয় মাসের বেশি সময় বন্ধ থাকে রফতানি প্রক্রিয়া। যদিও বর্তমানে পরস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের দেখা যাচ্ছে নয়া আশার আলো।

কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে ‘অতিরিক্ত’ টিকা
আগামী অক্টোবর থেকে কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে 'অতিরিক্ত' টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। সোমবার দুপুরে নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। অন্যদিকে উদ্বৃত্ত টিকা থেকে রপ্তানির পাশাপাশি আগের মতো অনুদানও দেবে সরকার। এক্ষেত্রে প্রতিবেশীরাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে কেন্দ্র। আর তাতেই মুখের হাসি চওড়া হয়েছে বাংলাদেশ, নেপালের মতো দেশগুলির।

তিন মাসেই ১০০ কোটি
অন্যদিকে টিকা রফতানির নিষেধাজ্ঞা উঠে গেলে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে পাওনা ডোজ পাঠানো সম্ভব হবে বলে জানিয়ে দিয়েছেন সিরাম ইনস্টিটিউটের ডাইরেক্টর আদার পুনাওয়ালা। এদিকে শুধু অক্টোবরেই করোনা টিকার ৩০ কোটি ডোজ উৎপাদন করা হবে ভারতে। আগামী তিন মাসে সেই সংখ্যাটা দাঁড়াবে কমপক্ষে ১০০ কোটি, এমনটাই দাবি করেছেন দেশের নতুন স্বাস্থ্য মন্ত্রী।












Click it and Unblock the Notifications