১০০ কোটি করোনা টিকার বরাত ভারতকেই, করোনা যুদ্ধে বড় পদক্ষেপ কোয়াড বৈঠকে
১০০ কোটি করোনা টিকার বরাত ভারতকেই, করোনা যুদ্ধে বড় পদক্ষেপ কোয়াড বৈঠকে
করোনা যুদ্ধে ইতিমধ্যেই বড়সড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে 'কোয়াড' অন্তর্ভুক্ত দেশগুলি। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের এই যৌথ সিদ্ধান্ত আগামী দিনে এশিয়ায় মহামারী প্রতিরোধে বড়সড় ছাপ ফেলবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রসঙ্গ। তবে এই ক্ষেত্রে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গে একমত হন সবাই। ঠিক হয় এশিয়ার জন্য ১০০ কোটি করোনা টিকা তৈরি হবে ভারতে।

আর এই কাজে চারটি দেশ হাত মিলিয়ে করোনা টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয়েছে বলেও জানা যাচ্ছে। অর্থ-লজিস্টিক সহায়তা দেবে জাপান-অস্ট্রেলিয়ার মতো দেশ গুলি। কিন্তু গোটা বরাত দেওয়া হয়েছে ভারতের হাতে। একই সঙ্গে ভবিষ্যতে বোঝাপড়া সুদৃঢ় করার জন্য তিনটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে বলে এদিন কোয়াড বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি টিকা সরবরাহের ক্ষেত্রে কোল্ড চেনের জন্য, প্রশিক্ষণও দেবে অস্ট্রেলিয়া। ভারতীয় মহাসাগর ও প্যাসিফিক আইল্যান্ডে টিকা পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকাও নেবে তারা। একইসঙ্গে সস্তায় ঋণ দেবে জাপানও।
এদিকে সদ্য প্রথমবারের জন্য হওয়া ভার্চুয়াল কোয়াড বৈঠকের উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী সুগা। একইসাথে কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপ নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এদিন ভারতের তরফ বিবৃতি দিয়ে জানান ভারতের বিদেশমন্ত্রী হর্ষ বর্ধন শ্রীংলা। চার দেশই নিজের সম্পদ এতে কাজে লাগাবে যাতে বিভিন্ন দেশকে সুলভে টিকা দেওয়া হরবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications