ফের স্কুল চত্বরে ধর্ষণ! ১০ বছরের বালিকা শিকার নির্মম অত্যাচারের, চাঞ্চল্য রাজধানীতে
ফের একবার স্কুল চত্বরের মধ্যে ধর্ষণের মতো নৃশংস ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাজধানী দিল্লির বুকে এই নির্মমকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
ফের একবার স্কুল চত্বরের মধ্যে ধর্ষণের মতো নৃশংস ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাজধানী দিল্লির বুকে এই নির্মমকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দিল্লির সহদরা এলাকা স্কুল ছাত্রীর ওপর এই অত্যাচারের ঘটনায় রীতিমত ফুঁসছে।

ঘটনার সূত্রপাত গত ৫ ফেব্রুয়ারি, সেদিন ওই ছাত্রী স্কুল থেকে বেরোনোর সময় , তাকে স্কুলের এক সাফাই কর্মী একটি জায়গায় বসতে বলে। পরে সেই জায়গা থেকে বালিকাকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসায় ওই সাফাইকর্মী। তারপরই ১০ বছরের ওই বালিকাকে ধর্ষণ করা হয় বলে দাবি বালিাকার পরিবারের। এরপর অভিযোগ পেয়ে শনিবারই সাফাইকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
বালিকার পরিবারের দাবি, ঘটনার পর বালিকাকে হুমকিও দেয় ওই সাফাই কর্মী। এরপরই বাড়ি এসে বালিকা সমস্ত ঘটনা জানায় তার পরিবারকে। তখনই পকসো আইনে দায়ের হয় মামলা। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে সাফাইকর্মীকে।












Click it and Unblock the Notifications