পাক গোলা বর্ষণে রক্তাক্ত কাশ্মীর উপত্যকা, মৃত ১০ বছরের বালক সহ ৩ জন
ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। কাশ্মীর উপত্যকার পুঞ্চ সেক্টরে ফের গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। ভোররাত থেকেই ভারতীয় সীমান্ত তাক করে মর্টার শেলিং চালাতে থাকে পাকিস্তান।
ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। কাশ্মীর উপত্যকার পুঞ্চ সেক্টরে ফের গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। ভোররাত থেকেই ভারতীয় সীমান্ত তাক করে মর্টার শেলিং চালাতে থাকে পাকিস্তান। ঘটনায় এক ১০ বছরের বালকের মৃত্যু হয়েছে। পরে জানা যায়, মারা গিয়েছে আরও ২ জন। এছাড়াও ৮ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

শুধু পুঞ্চ নয়, কাশ্মীর সীমান্ত জুড়ে সকাল থেকেই বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ করতে থাকে পাক বাহিনী। জানা গিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই সাধারণ কাশ্মীরি নাগরিকদের তাক করেই তারা গোল বর্ষণ করছে। দেগওয়ার , সাহাপুর, কেরনা, কাসবা এলাকায় সমান তালে চলেছে গোলা বর্ষণ। এরমধ্যে কেরনি গ্রামে একটি গোলা বর্ষণ হলে সেখানে মারা যায় ইসরার নামের ওই বালক। আহত হন ৫ জন।
#Visuals Five civilians injured during ceasefire violation by Pakistan in J&K's Poonch admitted to district hospital. pic.twitter.com/4GXkF4waXG
— ANI (@ANI) October 2, 2017
#Visuals Ceasefire violation by Pakistan in Keri and Digwar areas of Poonch district (J&K), three civilians injured. pic.twitter.com/LOPXLVoNOc
— ANI (@ANI) October 2, 2017
এর আগে গত ২৭ সেপ্টেম্বর, কাশ্মীর উপত্যকায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সেই ঘটনায় মারা যান ১ মহিলা। উল্লেখ্য, সীমান্তে বার বার এভাবে গোলাবর্ষণ করে জঙ্গি অনুপ্রবেশে মদত দেয় পাক সেনা।












Click it and Unblock the Notifications