১০ জঙ্গি সীমান্ত পেরিয়ে ঢুকেছে গুজরাতে, শিবরাত্রিতে জঙ্গি হামলার আশঙ্কা

আহমেদাবাদ, ৬ মার্চ : সীমান্ত পেরিয়ে দশ জঙ্গিদের একটি দল ভারতে ঢুকে পড়েছে। সোমবার শিবরাত্রির দিনে গুজরাতে হামলা চালানো হতে পারে বলে ভারত সরকারকে সতর্ক করল পাকিস্তানি এনএসএ।

পাক নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া জানিযেছেন, গুজরাতে দশ জঙ্গিদের একটি দল সীমান্ত পেরিয়ে ঢুকেছে বলে তাঁরা জেনেছেন। সেই খবর পেয়েই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বিষয়টি জানানো হয়েছে।

গুজরাতে শিবরাত্রির দিন জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা

জানা গিয়েছে, লস্কর-ই-তৈবা ও জঈশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর এই দশ জঙ্গি ফিঁদায়ে হামলা চালাতে পারে। আগামিকাল সারাদেশে মহা শিবরাত্রি পালিত হবে। এদিনই গুজরাতের মন্দিরে হামলার ছক কষা হয়েছে বলে জানা গিয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গুজরাতে লাল সতর্কতা জারি করা হয়েছে{ জঙ্গি হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে গুজরাত পুলিশ। এবিষয়ে কেন্দ্রীয সরকারের সহায়তাও নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার গুজরাতের কচ্ছ জেলায় সমুদ্র উপকূলে একটি পাকিস্তানি ট্রলার পাওয়া গিয়েছে। এরপরই পাকিস্তানের তরফে এমন সতর্কবার্তা আসায় নড়েচড়ে বসেছে গুজরাত প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+