গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! ২ শিশু-সহ একই পরিবারের ১০ জন মৃত
শুক্রবার ভোরে একটি গাড়ি ও একটি ট্রাকের মধ্যে মুখেমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে একটি গাড়ি ও একটি ট্রাকের মধ্যে মুখেমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের যভতমল জেলার আর্ণি এলাকার কাছে কোসদানি ঘাটে।

জানা গেছে, পাঞ্জাব থেকে এক শিখ পরিবারের সদস্যরা মহারাষ্ট্রের নান্দেদে যাচ্ছিলেন। তিনটি আলাদা গাড়িতে তাঁরা রওনা দেন। তারই একটি এসইউভি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের। সংঘর্ষে এসইউভি গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। উল্টে যায় ট্রাকটিও। দুর্ঢটনার প্রচন্ড আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা। তাঁরাই নিজেদের উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহতদের বের করে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশে।
নিহত ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা। এছাড়া দুই শিশুও প্রাণ হারিয়েছে। জখম তিনজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে স্থানীয় যভতমল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যোগাযোগ করা হয় এই পরিবারের বাকি দুটি গাড়ির সঙ্গে। তাঁরাও হাসপাতালে চলে আসেন। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।
যভতমল এলাকায় দিন দিন পথ দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ। এই জেলায় হাইওয়েগুলিতে নজরদারির অভাব রয়েছে বলে স্থানীয়দের দাবি। বুধবারও এই জেলায় একই ভাবে দুর্ঘটনা ঘটে। যভতমল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে কালাম্ব তহসিলের বেলোনা গ্রামের কাছে ঘটা ওই দুর্ঘটনায় ২ জন নিহত হন, আহত হন ১৮ জন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications