ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু একই পরিবারের ১০ সদস্যের

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ১০ সদস্যের। দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের রাজনন্দগাঁও-এ। ৫৩ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ১০ সদস্যের। দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের রাজনন্দগাঁও-এ। ৫৩ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। দোঙ্গারগড়ের এক মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।

ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু একই পরিবারের ১০ সদস্যের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষে একই পরিবারের সদস্যরা দঙ্গারগড় মন্দিরে গিয়েছিলেন।

দুর্ঘটনায় মৃত ও আহতরা সবাই মধ্যপ্রদেশের দুর্গ জেলার ভিলাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ির চালক অন্য একটি গাড়িকে ওভারটেক করার পরেই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রাজনন্দগাঁও-এৎ সোমানি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। অপর একজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

দুর্ঘটনায় আহত এক শিশুকে রাজনন্দগাঁও-এর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ভিলাইয়ে।

পুলিশ ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+