Sukma Encounter: খতম ১০ মাওবাদীর কাছে AK-47, SLR, INSAS! কীভাবে আসছে এত অস্ত্র? ভাবাচ্ছে বাহিনীকে

Sukma Encounter: মাওবাদীদের সঙ্গে লড়াই'য়ে বড় সাফল্য! গুলির লড়াই'য়ে ১০ মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী। শুক্রবার সকাল থেকে ছত্তিসগড়ের সুকমা জেলায় (Chhattisgarh's Sukma District)বিশেষ অভিযান (anti-Naxalite operation) শুরু করে নিরাপত্তা বাহিনী। স্থানীয় পুলিশকে সঙ্গে সিআরপিএফ বিশেষ এই অভিযানে অংশ নেন। শুরু হয় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই।

আর তাতে এখনও পর্যন্ত ১০ জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে দাবি। ঘটনাকে (Sukma Encounter) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি। আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে। শুধু তাই নয়, অতিরিক্ত আরও বাহিনীকেও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে খবর।

Sukma Encounter

ঘটনা প্রসঙ্গে আইজি বস্তার পি সুন্দররাজ (IG Bastar P Sundarraj) জানিয়েছেন, সুকমা অঞ্চলে মাওবাদীদের আনাগোনা চলছে। এই সংক্রান্ত খবর আসে তাদের কাছে। আর এরপরেই বিশেষ অভিযানে বাহিনীকে পাঠানো হয়। জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের সঙ্গে দীর্ঘক্ষণ বাহিনীর গুলির লড়াই চলে। এখনও পর্যন্ত ঘটনাস্থল ১০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, আর কোনও দেহ আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন আইজি বস্তার।

জানা গিয়েছে, মৃত মাওবাদীদের কাছ থেকে কার্যত বিপুল অস্ত্র ভাণ্ডার পেয়েছে বাহিনী। উদ্ধার হয়েছে AK-47, SLR, INSAS এর মতো আধুনিক অস্ত্র। উদ্ধার হওয়া বিপুল আগ্নেয়াস্ত্রে অটোম্যাটিক (Automatic)-সেমি অটোম্যাটিক ( semi-automatic weapons)-ও রয়েছে। যা দেশের নিরাপত্তা বাহিনীর হাতে থাকে বলে দাবি। বিপুল এই অস্ত্র কীভাবে কোথা থেকে মাওবাদীদের হাতে আসছে সেটাই ভাবাচ্ছে শীর্ষ আধিকারিকদের। এমনকি অর্থের জোগান ঠেকানো বড় চ্যালেঞ্জ আধিকারিকদের কাছে।

বলে রাখা প্রয়োজন, আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীদের একেবারে সমূলে উতখাতনের (Sukma Encounter) ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কার্যত সেই লক্ষ্যেই বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। মাওবাদীদের সঙ্গে লড়াই'য়ের গতকয়েক দফায় বড় সাফল্য পাওয়া গিয়েছে। একাধিক অভিযানে বহু মাওবাদীকে খতম করা হয়েছে। এর মধ্যেই ফের সাফল্য। যা খবর, এহেন অভিযান আরও চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+