Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AMUL এর সঙ্গে ব্যবসা শুরু করে প্রত্যেক মাসে রোজগার করুন ১০ লাখ টাকা! কিন্তু কীভাবে

নিজের ব্যবসা শুরু করে যদি আপনি মোটা অঙ্কের রোজগার করতে চান তাহলে আপনার জন্যে বড় খবর। ডেয়ারি প্রোডাক্টস (Dairy products) এর জন্যে বিখ্যাত আমূলের (Amul) সঙ্গে ব্যবসা (Business with Amul) করার জন্যে ভালো সুযোগ। আমূল তাঁদের

নিজের ব্যবসা শুরু করে যদি আপনি মোটা অঙ্কের রোজগার করতে চান তাহলে আপনার জন্যে বড় খবর। ডেয়ারি প্রোডাক্টস (Dairy products) এর জন্যে বিখ্যাত আমূলের (Amul) সঙ্গে ব্যবসা (Business with Amul) করার জন্যে ভালো সুযোগ। আমূল তাঁদের ব্যবসা সব জায়গাতে ছড়িয়ে দিতে চাইছে।

আর সেই কারনে আমূল ব্যাপক ভাবে তাঁদের ফ্র্যাঞ্চাইসি (Amul Franchise offer) নেওয়ার জন্যে অফার করছে।

একেবারে ছোট অঙ্কের একটা বিনিয়োগ করে প্রত্যেকমাসে একটা মোটা অঙ্কের রোজগার করা যেতে পারে।

আমূলের ফ্র্যাঞ্চাইসি নিয়ে নিয়ে ভালো ভাবে ব্যবসা করতে পারেন। এতে কোনও ঝঞ্জাট নিতে হবে না ব্যবসায়ীকে।

কোনও রকম রয়্যাল্টি, লাভাংশ শেয়ারিং ছাড়া হবে এই ব্যবসা

কোনও রকম রয়্যাল্টি, লাভাংশ শেয়ারিং ছাড়া হবে এই ব্যবসা

Amul তাঁদের Franchise নেওয়ার জন্যে কোনও রয়্যাল্টি (Royalty) কিংবা প্রফিট শেয়ারিং (Profit sharing) না চেয়ে এই ব্যবসার অফার করছে। আমূলের এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্যে খুব একটা খরচ (How to take Amul franchise) করতে হবে না। মাত্র ২ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা খরচ করে (Amul franchise investment) আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন। ব্যবসার শুরু থেকেই কিন্তু মোটা অঙ্কের লাভ চোখে দেখা যাবে।

এতে কত টাকা বিনিয়োগ করতে হবে

এতে কত টাকা বিনিয়োগ করতে হবে

আমূল দুটি পদ্ধতিতে এই Franchise নেওয়ার জন্যে অফার করছে। যদি আপনি আমূল আউটলেট, আমূল রেলওয়ে পার্লার কিংবা আমূল কিয়স্কের জন্যে ফ্রেঞ্চাইসি নেওয়ার জন্যে আবেদন করতে চান তাহলে প্রায় দু লাখ টাকা বিনিয়োগ করতে হবে।

এতে নন রিফান্ডেবল ব্র্যান্ড সিকিউরিটি হিসাবে ২৫ হাজার টাকা, সাজানো গোছানোর জন্যে এক লাখ টাকা রবং অন্যান্য সামগ্রীর জন্যে আরও ৭৫ হাজার টাকা খরচ হবে।

এর থেকেও বেশি আরও অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে আমূলের ওয়েবসাইট কিংবা আমুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে ছয় লাখ টাকা বিনিয়োগ!

দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে ছয় লাখ টাকা বিনিয়োগ!

যদি কেউ Amul Ice cream scooping parlour চালাতে চায় তাহলে এই বিষয়ে আলাদা ভাবে প্ল্যান করতে হবে। শুধু তাই নয়, এতে বিনিয়োগ কিছুটা হলেও বেশী। এই scooping parlour তৈরি করতে হলে আপনাকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে। এতে ব্রান্ড সিকিউরিটি ৫০ হাজার টাকা। সাজানো-গোছানোর জন্যে চার লাখ এবং অন্যান্য সামগ্রীর জন্যে দেড় লাখ টাকা খরচ হচ্ছে।

কত টাকা হবে রোজগার?

কত টাকা হবে রোজগার?

আমুলের দেওয়া তথ্য অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রত্যেক মাসে প্রায় ৫ থেকে ১০ লাখ টাকা (Earnings with Amul) পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে অনেকটা জায়গার উপরেও নির্ভর করে।

আমূল আউটলেট নেওয়ার ফলে কোম্পানি আমুলের সামগ্রীর উপর মিনিমাম সেলিং প্রাইসের (MRP) উপর কমিশন দিয়ে থাকে। একটি দুধের প্যাকেটের উপর 2.5 শতাংশ, দুধের অন্যান্য প্রোডাক্টের উপর ১০ শতাংশ এবং আইস্ক্রিমের উপর ২০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়।

আমুলের আইসক্রিম পার্লারে কত টাকা রোজগার

আমুলের আইসক্রিম পার্লারে কত টাকা রোজগার

Amul Ice cream scooping parlour এর যদি ফ্র্যাঞ্চাইজি নেওয়া হয় তাহলে রেসিপি বেস্ট আইসক্রিম, আইসক্রিম শেক, পিজ্জা, স্যান্ডুউইচ, হট চকলেট ড্রিক্সের উপর ৫০ শতাংসের কমিশন পাওয়া যায়। প্রি-প্যাক আইসক্রিমের উপর ২০ শতাংশ এবং আমূলের অন্যান্য সামগ্রীর উপর কোম্পানি ১০ শতাংশ কমিশন দিয়ে থাকে।

ফ্র্যাঞ্চাইজি নেওয়ার শর্ত কি?

ফ্র্যাঞ্চাইজি নেওয়ার শর্ত কি?

আমূলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে। যদি আপনি আমুলের আউটলেট করতে চান তাহলে আপনার কাছে অবশ্যই ১৫০ বর্গ ফুটের জায়গা র প্রয়োজন রয়েছে।

যদি আপনার কাছে এমন সমান কিংবা বেশি জায়গা থাকে তাহলে খুব সহজেই আমূল এই ফ্যাঞ্চাইজি আপনাকে দিয়ে দেবে। তবে আপনি যদি আমুলের আইসক্রিম পার্লার খুলতে চান তাহলে অনেকটা জায়গার প্রয়োজন রয়েছে।

প্রায় ৩০০ বর্গ ফুট কিংবা বেশি জায়গার প্রয়োজন রয়েছে। এর থেকে কম জায়গাতে কখনই আমূল ফ্যাঞ্চাইজির (Amul Franchise ) জন্যে অফার করবে না।

কীভাবে আবেদন করবেণ?

কীভাবে আবেদন করবেণ?

আপনি যদি এই ব্যবসা করতে আগ্রহী হন তাহলে আপনাকে এই ফ্যাঞ্চাইজি নেওয়ার জন্যে আবেদন করতে হবে। আপনি কি ফ্যাঞ্চাইজি নেওয়ার জন্যে আবেদন করতে চান? তাহলে আপনাকে retail@amul.coop এই ইমেল আইডিতে মেল করতে হবে।

তবে আবেদনের আগে যদি আপনি পুরো প্রক্রিয়াটি আরও ভালো ভাবে জানতে চান তাহলে আপনাকে http://amul.com/m/amul-scooping-parlours যেতে হবে। সেখানে বিস্তারিত ভাবে জানতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+